1. MdNadimSharif@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. MehadiHasanRussell@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  3. MizanurRahmanMubin@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নবমীতে ঝালকাঠিতে খান আনিচুর রহমান পান্নুর মোটরসাইকেল মহড়া ও পূজামণ্ডপ পরিদর্শন শারদীয় দুর্গোৎসবে গাবখান ধানসিঁড়ির বিভিন্ন মন্দির পরিদর্শন ও সহযোগিতা করলেন চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাড. তানভীর আহমেদ খান শারদীয় দুর্গাপূজার অষ্টমীতে কীর্তিপাশার বিভিন্ন মন্দির পরিদর্শন ও সহযোগিতা করলেন মাহমুদুল হাসান সাগর। ঝালকাঠিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা। কীর্তিপাশায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী মুন্না নলছিটিতে সাঁকো ভেঙে ৩০ পরিবারের যাতায়াত বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী ঝালকাঠিতে ৯ বছরের জমি বিরোধ, ভাঙচুর ও দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ নলছিটিতে মা ইলিশ রক্ষা অভিযানের স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮। বরিশালে ইমা–ইসতিয়াকের বিবাহোত্তর সংবর্ধনা, উপস্থিত ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ৫নং সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু হনিফ, অগ্রাধিকার দিতে চান মাদকমুক্ত সমাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায়

নবমীতে ঝালকাঠিতে খান আনিচুর রহমান পান্নুর মোটরসাইকেল মহড়া ও পূজামণ্ডপ পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

 

“ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শারদীয় দুর্গাপূজার নবমীতে ঝালকাঠি সদর উপজেলার ৩ নং নবগ্রাম ইউনিয়নে মোটরসাইকেল মহড়া ও পূজামণ্ডপ পরিদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির নেতৃত্ব দেন ঝালকাঠি জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ৩ নং নবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী খান আনিচুর রহমান পান্নু।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া এ কর্মসূচিতে শতাধিক মোটরসাইকেল ও প্রায় ৩০০ নেতাকর্মী অংশ নেন।

কর্মসূচির অংশ হিসেবে মোটরসাইকেল মহড়া শেষে নবগ্রাম ইউনিয়নের হিমানন্দকাটি, কাপুরকাঠি, শাখাগাছি, শতদশকাটি ও বাউকাটি এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন খান আনিচুর রহমান পান্নু।

এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন।

মোটরসাইকেল মহড়া ও পূজামণ্ডপ পরিদর্শনকালে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। কর্মসূচিকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতির খোঁজ নেওয়া এবং স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ জোরদারের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট