কীর্তিপাশায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী মুন্না
মেহেদী হাসান,বিশেষ প্রতিনিধি :
প্রকাশিত:
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
৭৫
বার পড়া হয়েছে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝালকাঠি সদর উপজেলার ৫ নম্বর কীর্তিপাশা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রেজাউল হাসান মুন্না। শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৭টা থেকে তিনি বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় তাঁর সঙ্গে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি আয়োজকদের সঙ্গে কথা বলেন এবং পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন যুবদল নেতা মনির হোসেন, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ সোহেল রানা তাপস, সাবেক ঝালকাঠি জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান নয়ন, ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক সরদার মোহাম্মদ সাফায়েত, ঝালকাঠি স্বাস্থ্য অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম রিপন এবং ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ হাদিসুর রহমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হানিফ ব্যাপারী, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হায়দার মোল্লা, একই ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান, বিএনপি নেতা সোনা মল্লিক ও মিজানুর রহমানসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদানের মধ্য দিয়ে স্থানীয় পূজা উদ্যাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন রেজাউল হাসান মুন্না। এ সময় উৎসবের পরিবেশ ও আয়োজকদের কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন তিনি।
স্থানীয় পর্যায়ে বিভিন্ন ধর্মীয় উৎসবে রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিদের অংশগ্রহণ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে ভূমিকা রাখে। কীর্তিপাশা ইউনিয়নে আসন্ন নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মুন্নার এ পরিদর্শনকে স্থানীয়দের সঙ্গে তাঁর যোগাযোগের অংশ হিসেবে দেখা হচ্ছে।