1. MdNadimSharif@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. MehadiHasanRussell@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  3. MizanurRahmanMubin@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নলছিটিতে সাঁকো ভেঙে ৩০ পরিবারের যাতায়াত বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী ঝালকাঠিতে ৯ বছরের জমি বিরোধ, ভাঙচুর ও দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ নলছিটিতে মা ইলিশ রক্ষা অভিযানের স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮। বরিশালে ইমা–ইসতিয়াকের বিবাহোত্তর সংবর্ধনা, উপস্থিত ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ৫নং সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু হনিফ, অগ্রাধিকার দিতে চান মাদকমুক্ত সমাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন। ঝালকাঠিতে সাংবাদিকের বাড়িতে সিঁধ কেটে চুরি, দুই মাস আগে হুমকি পাওয়ার অভিযোগ ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্য সচিব জুবায়ের তালুকদার মিশকাতকে অভিনন্দন বিধবা কার্ড চালু হলে এমপির বউ সবার আগে চাইবে: হাসনাত আবদুল্লাহ

সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন।

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

সেবার মানসিকতা নিয়ে শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন। তিনি বলেন, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নসহ অন্য শ্রমিক সংগঠনগুলোর মধ্যে কোনো বৈপরীত্য রাখা যাবে না। সবাইকে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মনে রাখতে হবে—‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।’

বুধবার বিকেলে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে জেলা মাইক্রোবাস, জিপগাড়ি ও কার (ভাড়ায় চালিত) শ্রমিক ইউনিয়নের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও দোয়া মোনাজাতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বাস মালিক সমিতির সভাপতি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিচুর রহমান তাপু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম লিটন এবং জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাজু।

সভায় বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু, জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান এবং মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পান্না হাওলাদার। পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর জেলা মাইক্রোবাস, জিপগাড়ি ও কার (ভাড়ায় চালিত) শ্রমিক ইউনিয়নের (রেজিস্ট্রেশন নম্বর: খুলনা-২৫৮৫) ১৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেন শ্রম অধিদপ্তরের খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক এসএম এনামুল হক।

কমিটির সভাপতি মো. আমির হোসেন, সহসভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক পান্না হাওলাদার, সহসাধারণ সম্পাদক মো. সবুজ মাঝি, সাংগঠনিক সম্পাদক মো. হাবিব, কোষাধ্যক্ষ মো. ইয়ানুর ইসলাম, দপ্তর সম্পাদক মো. নাজমুল হাসান, প্রচার সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, লাইন সম্পাদক মো. রবিউল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. জাকির হাওলাদার এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. হাছানুর রহমান বাবু, মো. শাহ আলম ও নোমান মিয়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট