
ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্য সচিব জুবায়ের তালুকদার মিশকাতকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। ক্রীড়া অঙ্গনে তাঁর এই নতুন দায়িত্বপ্রাপ্তিতে জেলার ক্রীড়াপ্রেমী, খেলোয়াড় ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
সংশ্লিষ্টদের আশা, জুবায়ের তালুকদার মিশকাতের গতিশীল নেতৃত্ব ও দক্ষ পরিচালনায় ঝালকাঠির ক্রীড়া অঙ্গনে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। ঝালকাঠি জেলার হারিয়ে যাওয়া ক্রীড়া ঐতিহ্য পুনরুদ্ধার, নতুন ও সম্ভাবনাময় খেলোয়াড় তৈরি এবং নিয়মিত বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে স্থানীয় ক্রীড়ামোদী মহল ব্যক্ত করেন।
এক অভিনন্দন বার্তায় শুভানুধ্যায়ীরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ক্রীড়া সংস্থার এই গুরুত্বপূর্ণ দায়িত্বে সর্বাঙ্গীন সাফল্য কামনা করেছেন।
এক প্রতিক্রিয়া ব্যক্ত করে জুবায়ের তালুকদার মিশকাত জানান, ঝালকাঠির ক্রীড়ামোদীদের প্রত্যাশা পূরণে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন এবং জেলার ক্রীড়া মান উন্নয়নে সকলের সার্বিক সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।