1. MdNadimSharif@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. MehadiHasanRussell@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  3. MizanurRahmanMubin@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নলছিটিতে সাঁকো ভেঙে ৩০ পরিবারের যাতায়াত বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী ঝালকাঠিতে ৯ বছরের জমি বিরোধ, ভাঙচুর ও দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ নলছিটিতে মা ইলিশ রক্ষা অভিযানের স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮। বরিশালে ইমা–ইসতিয়াকের বিবাহোত্তর সংবর্ধনা, উপস্থিত ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ৫নং সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু হনিফ, অগ্রাধিকার দিতে চান মাদকমুক্ত সমাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন। ঝালকাঠিতে সাংবাদিকের বাড়িতে সিঁধ কেটে চুরি, দুই মাস আগে হুমকি পাওয়ার অভিযোগ ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্য সচিব জুবায়ের তালুকদার মিশকাতকে অভিনন্দন বিধবা কার্ড চালু হলে এমপির বউ সবার আগে চাইবে: হাসনাত আবদুল্লাহ

পটুয়াখালীর গলাচিপায় ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

গলাচিপায় ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক।

গলাচিপাপ্রতিনিধি : রোজিনা আক্তার,,,পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও ১০ গ্রাম গাঁজাসহ পিতা-পুত্রকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের গ্রামর্দ্দন পূর্ব পানপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন—মোঃ আল আমিন মীর (৫০) এবং তার ছেলে মোঃ রাব্বি মীর (৩০)। তারা পানপট্টি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গ্রামর্দ্দন পূর্ব পানপট্টি এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, ২৮ সেপ্টেম্বর গলাচিপা থানার একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে মোঃ আল আমিন মীরের বসতঘরের সামনের বারান্দায় অভিযান চালায়। এ সময় তার ছেলে মোঃ রাব্বি মীরের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরে আল আমিন মীরের বসতঘর সংলগ্ন পুকুরপাড়ের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে ১৩৫ লিটার চোলাই মদ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আল আমিন মীরকেও আটক করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে আটক পিতা-পুত্রের দাবি, তারা নিজেরাই কাঁচামাল সংগ্রহ করে দীর্ঘদিন ধরে চোলাই মদ তৈরি করে আসছিলেন। পরে এসব মদ খুচরা ও পাইকারি পর্যায়ে বিক্রির উদ্দেশ্যে প্রস্তুত করা হতো বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি ১৯(ক)/২৪(গ)/৪১ ধারায় মামলা হয়েছে। মামলা নম্বর-৬০, তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৬।

গলাচিপা থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট