1. MdNadimSharif@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. MehadiHasanRussell@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  3. MizanurRahmanMubin@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নলছিটিতে সাঁকো ভেঙে ৩০ পরিবারের যাতায়াত বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী ঝালকাঠিতে ৯ বছরের জমি বিরোধ, ভাঙচুর ও দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ নলছিটিতে মা ইলিশ রক্ষা অভিযানের স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮। বরিশালে ইমা–ইসতিয়াকের বিবাহোত্তর সংবর্ধনা, উপস্থিত ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ৫নং সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু হনিফ, অগ্রাধিকার দিতে চান মাদকমুক্ত সমাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন। ঝালকাঠিতে সাংবাদিকের বাড়িতে সিঁধ কেটে চুরি, দুই মাস আগে হুমকি পাওয়ার অভিযোগ ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্য সচিব জুবায়ের তালুকদার মিশকাতকে অভিনন্দন বিধবা কার্ড চালু হলে এমপির বউ সবার আগে চাইবে: হাসনাত আবদুল্লাহ

ঝালকাঠিতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত অপরাধ দমন, মামলা কার্যক্রম ও সাক্ষ্য উপস্থাপনে সমন্বয়ের ওপর গুরুত্ব

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

ঝালকাঠিতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

অপরাধ দমন, মামলা কার্যক্রম ও সাক্ষ্য উপস্থাপনে সমন্বয়ের ওপর গুরুত্ব

ঝালকাঠি প্রতিনিধি॥
ঝালকাঠিতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আয়োজনে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মতিয়ার রহমান।

কনফারেন্সে ঝালকাঠি জেলার পুলিশ সুপার, ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন, জেলা জজ আদালত ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকগণ, জেলা ও দায়রা জজ আদালতের পিপি এ্যাড. মাহেব হোসেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. সোহেল আকন, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

সভায় ঝালকাঠি জেলার বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড, মামলার কার্যক্রম, তদন্ত ও বিচারিক কার্যক্রমে সাক্ষ্য উপস্থাপন, মামলা দ্রুত নিষ্পত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ এবং পুলিশ ও ম্যাজিস্ট্রেসির মধ্যে পারস্পরিক সমন্বয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় বিচারিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করা, মামলার তদন্ত ও সাক্ষ্য উপস্থাপনের ক্ষেত্রে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

কনফারেন্সে আলোচনার পর বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সংশ্লিষ্ট সব পক্ষের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং বিচারিক কার্যক্রমকে গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট