
তালতলা বাজার ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবগঠিত কমিটির পরিচিতি সভা
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের তালতলা বাজার শাখা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তালতলা বাজারে সংগঠনের কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মো. আসলাম শরীফ। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন ও কোষাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম মিন্টু এবং
তালতলা বাজার ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মো. দোলন মুন্সী।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন সুবিদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য মো. সাইফুল ইসলাম সরদার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত ও দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. এমদাদুল হক। পরে নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন তালতলা বাজার শাখা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মাসুম ফকির।
নবগঠিত কমিটির পরিচিতি ও সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন মোহাম্মদ আবু হানিফ হাওলাদার, অর্থবিষয়ক সম্পাদক, সুবিদপুর ইউনিয়ন বিএনপি; মো. সোহাগ হাওলাদার, তালতলা বাজার ইমারত কমিটির উপদেষ্টা কমিটির সদস্য; মো. সুজন খান, দপ্তর সম্পাদক এবং মো. সোহেল হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক।
এ সময় উপদেষ্টা কমিটির সদস্য মো. মাইনুল ইসলাম বাবুল সহ সংগঠনের নেতৃবৃন্দ ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ইমারত নির্মাণ শ্রমিকদের অধিকার ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধানে নবগঠিত কমিটি ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালতলা বাজার ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সোবাহান হাওলাদার।
নবগঠিত কমিটি
নব-গঠিত কমিটির নেতৃবৃন্দ হলেন, সভাপতি মো. আঃ ছোবাহান হাওলাদার, সহ-সভাপতি মো. বশির হাওলাদার ও মো. মোস্তফা হাওলাদার, সাধারণ সম্পাদক মো. মাসুম ফকির, সহ-সাধারণ সম্পাদক মো. সোহেল হাওলাদার ও মো. ফকরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মজিবর হাওলাদার, কোষাধ্যক্ষ মো. আরিফ জোমাদ্দার, দপ্তর সম্পাদক মো. সুজন খান, প্রচার সম্পাদক মো. মিজান হাওলাদার, ক্রীড়া সম্পাদক মো. জলিল হাওলাদার, শ্রম কল্যাণ সম্পাদক মো. সোহেল হাং এবং সদস্য মো. আমির।