
নলছিটিতে বি এন এফ এর অর্থায়নে অতিদরিদ্র নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ
নলছিটি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর অর্থায়নে ও নলছিটি মডেল সোসাইটির বাস্তবায়নে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার(২৪ সেপ্টেম্বর )বিকাল ৪টায় উপজেলা পরিষদ সভা কক্ষে ১২জন অতিদরিদ্র
নারীদের মাঝে প্রশিক্ষণ শেষে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার প্রতীক কুমার কুন্ডু । এন এম এস এর চেয়ারম্যান আবদুল কুদ্দুস তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: আসাদুজ্জামান,উপজেলা শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার প্রমূখ।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নলছিটি মডেল সোসাইটির নির্বাহী পরিচালক মো:খলিলুর রহমান মৃধা। সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কর্মসূচি ২য় কিস্তির(বিশেষ বরাদ্দ -২০২৫-২৬) উপকূলীয় জেলা ঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা নদীর তীরবর্তী চরাঞ্চল ও নদী ভাঙ্গন এলাকার দরিদ্র, বেকার,দুস্থ, বিধবা ও স্বামী পরিত্যক্তা মহিলাদের টেকসই উন্নয়ন ও আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই প্রশিক্ষণ শেষে ১২জন উপকার রোগীর মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।এতে উপজেলা নির্বাহী অফিসার নলছিটি মডেল সোসাইটির নির্বাহী পরিচালককে ধন্যবাদ জানান।