
সাংবাদিক পুলক চ্যাটার্জির স্মরণে কাঁঠালিয়ায় শুভানুধ্যায়ীদের স্মৃতিচারণ, সাংবাদিকতার অবদানের প্রতি শ্রদ্ধা
সৈয়দ রুবেল, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির কাঁঠালিয়ায় প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় কাঁঠালিয়া প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়।
কাঁঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মো. মাসউদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন।
স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মো: আমিনুল ইসলাম খসরু, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন, প্রয়াত পুলক চ্যাটার্জির ছোট ভাই দীপক চ্যাটার্জি, ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো: আল আমিন তালুকদার, কাঁঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর, উপজেলা প্রকৌশলী মো : গোলাম মোস্তফা ও উপজেলা কৃষি কর্মকর্তা ফাতিমা ইসলাম।
বক্তারা প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির কর্মময় জীবন, সাংবাদিকতায় তাঁর অবদান এবং সহকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে তাঁর আন্তরিক সম্পর্কের বিভিন্ন দিক স্মরণ করেন। তাঁরা বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের কথা তুলে ধরতে পুলক চ্যাটার্জি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যু সাংবাদিকতা অঙ্গনে একটি শূন্যতা তৈরি করেছে।
স্মরণসভায় প্রয়াত সাংবাদিকের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।