1. MdNadimSharif@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. MehadiHasanRussell@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  3. MizanurRahmanMubin@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কীর্তিপাশায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী মুন্না নলছিটিতে সাঁকো ভেঙে ৩০ পরিবারের যাতায়াত বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী ঝালকাঠিতে ৯ বছরের জমি বিরোধ, ভাঙচুর ও দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ নলছিটিতে মা ইলিশ রক্ষা অভিযানের স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮। বরিশালে ইমা–ইসতিয়াকের বিবাহোত্তর সংবর্ধনা, উপস্থিত ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ৫নং সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু হনিফ, অগ্রাধিকার দিতে চান মাদকমুক্ত সমাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন। ঝালকাঠিতে সাংবাদিকের বাড়িতে সিঁধ কেটে চুরি, দুই মাস আগে হুমকি পাওয়ার অভিযোগ ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্য সচিব জুবায়ের তালুকদার মিশকাতকে অভিনন্দন

মাদকমুক্ত ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয়ে মেম্বার পদে লড়ছেন তরুণ সমাজসেবক রায়হান গাজী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে
  • মাদকমুক্ত ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয়ে মেম্বার পদে লড়ছেন তরুণ সমাজসেবক রায়হান গাজী

নিজস্ব প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি):

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে জনমত গঠনে এবং আলোচনায় এগিয়ে রয়েছেন তরুণ ও প্রগতিশীল সমাজসেবক মোঃ রায়হান গাজী। এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে তিনি ইতিমধ্যে একজন সৎ, নিষ্ঠাবান ও জনবান্ধব সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে শক্ত অবস্থান তৈরি করেছেন।

​স্থানীয় ভোটার ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, মোঃ রায়হান গাজী দীর্ঘদিন ধরে দপদপিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিয়ে আসছেন। এলাকার অবহেলিত মানুষের জীবনমান উন্নয়ন, তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহ প্রদান এবং যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের সহায়তায় তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন।

​এলাকার মুরব্বি ও যুবসমাজ মনে করেন, বর্তমান সময়ে জনপ্রতিনিধি হিসেবে এমন একজন তরুণ ও উদ্যমী নেতার প্রয়োজন, যিনি এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধান করতে আন্তরিকভাবে কাজ করবেন।

​আসন্ন নির্বাচনে ৭নং ওয়ার্ডের প্রার্থী হিসেবে নিজের ভাবনা ও লক্ষ্যের কথা জানিয়ে মোঃ রায়হান গাজী বলেন, “জনগণের সেবা করার ব্রত নিয়েই আমি ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে নেমেছি। নির্বাচিত হতে পারলে এই ওয়ার্ডকে একটি মডেল ও মাদকমুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তুলব। এলাকার রাস্তাঘাট উন্নয়ন, দুস্থ মানুষের অধিকার নিশ্চিত করা এবং সরকারি সেবাগুলো কোনো ধরনের হয়রানি ছাড়াই মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য।”

​তিনি আরও বলেন, ওয়ার্ডবাসীর সুখে-দুঃখে অতীতে যেমন পাশে ছিলাম, ভবিষ্যতেও আজীবন তাদের সেবা করে যেতে চাই। এজন্য তিনি এলাকার সর্বস্তরের জনগণ, তরুণ সমাজ এবং মা-বোনদের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেছেন।

​তার এই গণসংযোগ ও জনকল্যাণমুখী কার্যক্রমে ৭নং ওয়ার্ডের সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট