
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি উপজেলার ৯নং দপদপিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের মাঝে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বইছে নির্বাচনী হাওয়া। সাধারণ মানুষের দ্বারে দ্বারে ঘুরে দোয়া ও সমর্থন চাচ্ছেন একাধিক সম্ভাব্য প্রার্থী। এর মধ্যে ওয়ার্ডবাসীর আস্থার প্রতীক, তরুণ সমাজসেবক, সৎ ও ন্যায়পরায়ণ ব্যক্তিত্ব মোঃ ফেরদৌস হাওলাদার সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে জোরালোভাবে আলোচনায় রয়েছেন।
স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, মোঃ ফেরদৌস হাওলাদার দীর্ঘদিন ধরে দপদপিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে আছেন। এলাকার যেকোনো সামাজিক, ধর্মীয় ও মানবিক সংকটে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। একজন তরুণ ও উদ্যোমী সমাজসেবক হিসেবে এলাকার যুবসমাজ ও মুরুব্বীদের কাছে তার আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে।
আসন্ন নির্বাচনে মেম্বার পদে প্রার্থী হওয়ার বিষয়ে মোঃ ফেরদৌস হাওলাদার বলেন, “আমার ওয়ার্ডের অবহেলিত মানুষের জীবনমান উন্নয়ন এবং একটি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও আধুনিক মডেল ওয়ার্ড গড়ে তোলার লক্ষ্যেই আমি মেম্বার পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জনগণ যদি আমাকে তাদের সেবা করার সুযোগ দেয়, তবে আমি ওয়ার্ডের প্রতিটি উন্নয়নমূলক কাজ সততা ও নিষ্ঠার সাথে বাস্তবায়ন করব এবং সরকারি সকল সুযোগ-সুবিধা প্রকৃত মানুষের দোরগোড়ায় পৌঁছে দেব।”
তার এই প্রার্থী হওয়ার ঘোষণায় দপদপিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে বইছে ইতিবাচক আনন্দের জোয়ার। স্থানীয় সাধারণ ভোটাররা মনে করছেন, মোঃ ফেরদৌস হাওলাদারের মতো তরুণ ও জনবান্ধব নেতৃত্ব নির্বাচিত হলে ওয়ার্ডবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে এবং এলাকার ব্যাপক উন্নয়ন সাধিত হবে।