
বিশেষ প্রতিনিধি, ঝালকাঠি:
ঝালকাঠি সদর উপজেলার ৪নং কেওড়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেশ ও জনগণের কল্যাণে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে সব ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়েছেন।
সম্প্রতি গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এই আহ্বান জানান। বিজ্ঞপ্তিতে তিনি বলেন, “কেওড়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে বলতে চাই—আপনারা সবাই ঐক্যবদ্ধ হন এবং ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ান।”
তিনি আরও উল্লেখ করেন যে, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের ওপর চালানো অন্যায়, অত্যাচার ও স্বৈরাচারী মনোভাবের অবসান ঘটাতে জাতীয়তাবাদী শক্তির প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনস্বার্থ রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের এই চলমান লড়াইয়ে তিনি সর্বস্তরের জনগণকে দলমত নির্বিশেষে পাশে থাকার আহ্বান জানান।