
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণের লক্ষে তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে। কৃষকদের সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা, প্রণোদনা ও সার-বীজ প্রাপ্তি নিশ্চিত করার অংশ হিসেবে এ তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন দপদপিয়া ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মো. আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মো. রুহুল আমীন মৃধা এবং স্থানীয় দায়িত্বপ্রাপ্ত কৃষি কর্মকর্তারা।
কার্যক্রম চলাকালীন স্থানীয় কৃষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। নেতৃবৃন্দ ও কৃষি কর্মকর্তারা কৃষকদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং ডিজিটাল কৃষক কার্ডের প্রয়োজনীয়তা ও এর সুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এই উদ্যোগের ফলে প্রকৃত কৃষকরা খুব সহজেই সরকারের পক্ষ থেকে কৃষি সহায়তা ও নানা ধরনের প্রণোদনা পাবে বলে আশা প্রকাশ করা হয়।