
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ‘ডেভিল হান্ট’ অভিযান: পৌর আওয়ামী লীগ নেতা গোলাম মাওলা গ্রেপ্তার
মো. জুয়েল রানা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এ কসবা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. গোলাম মাওলাকে (৫০) গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে কসবা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাহাপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত গোলাম মাওলা মৃত আফিল উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, সুনির্দিষ্ট অভিযোগ বা মামলার ভিত্তিতে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।
উল্লেখ্য, জন্মগতভাবে দুই পায়ে শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও পুলিশ জানিয়েছে, তার এই শারীরিক অবস্থার বিষয়টি গ্রেপ্তারের কারণ বা সুনির্দিষ্ট অভিযোগের সাথে সম্পর্কিত নয়