1. MdNadimSharif@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. MehadiHasanRussell@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  3. MizanurRahmanMubin@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কীর্তিপাশায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী মুন্না নলছিটিতে সাঁকো ভেঙে ৩০ পরিবারের যাতায়াত বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী ঝালকাঠিতে ৯ বছরের জমি বিরোধ, ভাঙচুর ও দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ নলছিটিতে মা ইলিশ রক্ষা অভিযানের স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮। বরিশালে ইমা–ইসতিয়াকের বিবাহোত্তর সংবর্ধনা, উপস্থিত ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ৫নং সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু হনিফ, অগ্রাধিকার দিতে চান মাদকমুক্ত সমাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন। ঝালকাঠিতে সাংবাদিকের বাড়িতে সিঁধ কেটে চুরি, দুই মাস আগে হুমকি পাওয়ার অভিযোগ ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্য সচিব জুবায়ের তালুকদার মিশকাতকে অভিনন্দন

ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কর্মসূচি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কর্মসূচি

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট ইউনিটের স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঝালকাঠি রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয় চত্বর পরিষ্কার-পরিচ্ছন্নতার মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে সকাল ১১টায় ঝালকাঠি পৌর এলাকার কলেজ খেয়াঘাট ও পৌর মিনিপার্ক এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

ঝালকাঠি রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক যুব প্রধান এ্যাড. মিজানুর রহমান মুবিনের নেতৃত্বে এ কর্মসূচি পরিচালিত হয়। এসময় পৌর মিনিপার্কে আগত দর্শনার্থী, ভ্রাম্যমাণ ব্যবসায়ী ও স্থানীয় জনসাধারণকে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্ধারিত ডাস্টবিনে ফেলার জন্য অনুরোধ করা হয়। পাশাপাশি নিজ নিজ বাড়িঘর ও আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়।

কর্মসূচিতে বক্তব্যে এ্যাড. মিজানুর রহমান মুবিন বলেন, “ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসন বা কোনো একটি প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; এ জন্য আমাদের প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হতে হবে। বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে নজর রাখতে হবে।”

তিনি আরও বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ শুধু ডেঙ্গু প্রতিরোধেই সহায়তা করে না, এটি একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনের অন্যতম পূর্বশর্ত। আমরা নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি পরিবারের সদস্য, প্রতিবেশী ও আশপাশের মানুষকেও সচেতন করতে পারলে ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব।”

তিনি যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীদের এ ধরনের মানবিক ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

অভিযানে যুব রেড ক্রিসেন্ট ইউনিটের স্বেচ্ছাসেবী মো. ফাতেহ ইসলাম রাফি (বাছেদ), আবির লস্কর, সাথীল হাওলাদার, ফারহান জামিল, হাফিজা আক্তার, বাহাউদ্দীন, নিলয়, হাসিবুর রহমান, শুভ্র হালদার শান্ত, তকি-সহ প্রায় ৩০ জন স্বেচ্ছাসেবক অংশ নেন।

কর্মসূচিতে স্বেচ্ছাসেবীরা কলেজ খেয়াঘাট ও পৌর মিনিপার্ক এলাকার বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং সাধারণ মানুষের মাঝে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট