ঝালকাঠিতে গাছ কাটতে গিয়ে উপর থেকে পড়ে দিনমজুরের মৃত্যু
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে গাছ কাটার সময় উপর থেকে পড়ে গিয়ে বিধান নামের এক দিনমজুরের মৃ'ত্যু হয়েছে বলে জানা গেছে।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গাছ কাটার সময় অসাবধানতাবশত উপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন বিধান। পরে ঘটনাস্থলেই তার মৃ'ত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসেন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ'ত ঘোষণা করেন পরে পরিবারের কাছে লা'শ হস্তান্তর করা হয়।
তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে এবং নি'হ'ত বিধানের বিস্তারিত পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য অনুসন্ধান চলছে।