1. MdNadimSharif@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. MehadiHasanRussell@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  3. MizanurRahmanMubin@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
নলছিটিতে সাঁকো ভেঙে ৩০ পরিবারের যাতায়াত বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী ঝালকাঠিতে ৯ বছরের জমি বিরোধ, ভাঙচুর ও দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ নলছিটিতে মা ইলিশ রক্ষা অভিযানের স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮। বরিশালে ইমা–ইসতিয়াকের বিবাহোত্তর সংবর্ধনা, উপস্থিত ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ৫নং সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু হনিফ, অগ্রাধিকার দিতে চান মাদকমুক্ত সমাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন। ঝালকাঠিতে সাংবাদিকের বাড়িতে সিঁধ কেটে চুরি, দুই মাস আগে হুমকি পাওয়ার অভিযোগ ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্য সচিব জুবায়ের তালুকদার মিশকাতকে অভিনন্দন বিধবা কার্ড চালু হলে এমপির বউ সবার আগে চাইবে: হাসনাত আবদুল্লাহ

বাকেরগঞ্জের কলসকাঠীতে রেজার উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ক্রীড়া সামগ্রী বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

বাকেরগঞ্জের কলসকাঠীতে রেজার উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ক্রীড়া সামগ্রী বিতরণ

জাহিদুল ইসলাম ///

বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নে “আদর্শ যুব সমাজ গঠনে যুবকদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা এবং ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার সকাল ১০ টায় কলসকাঠী ইউনিয়নের গুড়িয়া শিকদার বাড়ি সংলগ্ন মাঠে এ অনুষ্ঠান শুরু হয়ে দুপুর ২ পর্যন্ত চলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি জনাব নাসির জোমাদ্দার। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল বরিশাল জেলা কমিটির মুখ্য আয়োজক বিশিষ্ট সমাজ সেবক সিকদার রেজাউল কবির রেজা। অনুষ্ঠানে অতিথিরা আদর্শ যুব সমাজ গঠনে যুবকদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, যুবকদের মাদক ও অপকর্ম থেকে দূরে রেখে খেলাধুলা ও সমাজ সেবামূলক কাজে সম্পৃক্ত করতে হবে। উপস্থিতিদের বক্তব্য শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় যুবক ও বিভিন্ন ক্লাবের মাঝে ফুটবল জার্সি সহ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। পরবর্তীতে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে কলসকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউনিয়ন সকল শ্রেনীর লোকেদের দোয়া ও সমার্থন কামনা করছেন রেজাউল কবির রেজা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট