
গলাচিপায় ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
রোজিনা আক্তার, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে গলাচিপা থানার এসআই মো. সোহেল রানার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রতনপুর এলাকার টিএন্ডটি রোডে তানিয়া স্টোরের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় রাস্তার ওপর থেকে ৫০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. দুলাল হাওলাদার (৫৪) ও মো. আবুল হোসেন (৫০)। উভয়েই গলাচিপা পৌরসভার রতনপুর ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ আরও জানায়, আটককৃতদের কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গলাচিপা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে গলাচিপা থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এলাকা থেকে মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।