ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসকের সাথে মটর বাইক কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
ঝালকাঠি প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী মটর বাইক কল্যাণ সমিতি ঝালকাঠি জেলা শাখার নেতৃবৃন্দ ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব এবং ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।
সম্প্রতি অনুষ্ঠিত এই সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মটর বাইক কল্যাণ সমিতি ঝালকাঠি জেলা শাখার সম্মানিত সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল ঝালকাঠি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউল কবির লাবু। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মটর বাইক কল্যাণ সমিতি ঝালকাঠি জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক মো. মিল্টন মোল্লা।
সৌজন্য সাক্ষাৎকালে সংগঠনের সার্বিক কার্যক্রম গতিশীল করা এবং স্থানীয় পর্যায়ে সংগঠনকে আরও সুসংহত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় নেতৃবৃন্দ জেলার সার্বিক উন্নয়ন ও রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। অ্যাডভোকেট শাহাদাত হোসেন নেতৃবৃন্দকে দিকনির্দেশনা দেন এবং সংগঠনকে সুশৃঙ্খলভাবে পরিচালনার আহ্বান জানান।