1. MdNadimSharif@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. MehadiHasanRussell@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  3. MizanurRahmanMubin@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কীর্তিপাশায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী মুন্না নলছিটিতে সাঁকো ভেঙে ৩০ পরিবারের যাতায়াত বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী ঝালকাঠিতে ৯ বছরের জমি বিরোধ, ভাঙচুর ও দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ নলছিটিতে মা ইলিশ রক্ষা অভিযানের স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮। বরিশালে ইমা–ইসতিয়াকের বিবাহোত্তর সংবর্ধনা, উপস্থিত ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ৫নং সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু হনিফ, অগ্রাধিকার দিতে চান মাদকমুক্ত সমাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন। ঝালকাঠিতে সাংবাদিকের বাড়িতে সিঁধ কেটে চুরি, দুই মাস আগে হুমকি পাওয়ার অভিযোগ ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্য সচিব জুবায়ের তালুকদার মিশকাতকে অভিনন্দন

মাহমুদুল ইসলাম সাগরের গণঅধিকার পরিষদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

মাহমুদুল ইসলাম সাগরের গণঅধিকার পরিষদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ

​ঝালকাঠি প্রতিনিধি:

গণঅধিকার পরিষদের সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক পথচলার ইতি টেনে দলটির সব পদ থেকে স্বেচ্ছায় ও সজ্ঞানে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঝালকাঠির উদীয়মান রাজনৈতিক ব্যক্তিত্ব মাহমুদুল ইসলাম সাগর।

​দলীয় সূত্রে জানা যায়, ঝালকাঠিতে গণঅধিকার পরিষদকে তিল তিল করে সংগঠিত করার পেছনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। দীর্ঘদিনের রাজনৈতিক পথচলা ও পরিশ্রমের পর দল ছাড়ার এই সিদ্ধান্তটি তার জন্য অত্যন্ত কষ্টের ও আবেগঘন ছিল বলে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন।

​পদত্যাগের কারণ সম্পর্কে স্পষ্ট করে মাহমুদুল ইসলাম সাগর জানান, ব্যক্তিগত আবেগের চেয়ে রাজনৈতিক আদর্শ ও নীতিকে তিনি সবসময় বেশি গুরুত্ব দিয়ে থাকেন। নীতি বিসর্জন দিয়ে তিনি রাজনীতি করেন না এবং তার কাছে রাজনীতির মূল অর্থ হলো জনগণের সেবা করা।

​এদিকে, ঝালকাঠির রাজনৈতিক অঙ্গনে হঠাৎ করে তার এই পদত্যাগের ঘোষণাটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দলীয় পদ থেকে তার এই সরে দাঁড়ানো জেলায় গণঅধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রমে একটি বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট