৪ নং কেওড়া ইউনিয়ন পরিষদের দীর্ঘদিনের ত্যাগী ও নিবেদনপ্রাণ নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ অঙ্গীকার—জনগণের কল্যাণ ও এলাকার উন্নয়ন
মেহেদী হাসান,বিশেষ প্রতিনিধি:
দীর্ঘ ১৭ বছরের ত্যাগ, সংগ্রাম ও প্রতিকূলতার মধ্যেও যারা মানুষের পাশে বিশ্বস্ততার সাথে দাঁড়িয়েছেন, আজ তাদের লক্ষ্য একটাই—সাধারণ মানুষের অধিকার রক্ষা, এলাকার সার্বিক উন্নয়ন এবং একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সর্বস্তরের জনগণের সহযোগিতায় ৪ নং কেওড়া ইউনিয়নকে একটি সুন্দর, নিরাপদ ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন স্থানীয় নেতৃবৃন্দ। তাঁরা মনে করেন, "রাজনীতি হোক মানুষের জন্য, নেতৃত্ব হোক সেবার জন্য, আর উন্নয়ন হোক সবার জন্য।"
জনগণের সমর্থন ও সহযোগিতা পেলে ৪ নং কেওড়া ইউনিয়নের নেতৃবৃন্দের প্রধান অগ্রাধিকার ও লক্ষ্যসমূহ হলো:
শিক্ষা খাত: শিক্ষা ও শিক্ষার্থীদের উন্নয়নে কার্যকর ও যুগোপযোগী উদ্যোগ গ্রহণ।
যোগাযোগ ব্যবস্থা: রাস্তা, ব্রিজ, কালভার্ট ও যাতায়াত ব্যবস্থার আধুনিকায়ন ও উন্নয়ন।
পরিবেশ ও স্বাস্থ্য: সুপেয় পানি সরবরাহ, স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা।
জনকল্যাণ: কৃষক, শ্রমিক, তরুণ সমাজ এবং অসহায় মানুষের বিপদে পাশে দাঁড়ানো।
সামাজিক নিরাপত্তা: মাদক, সন্ত্রাস ও সকল ধরনের সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে শক্তিশালী জনসচেতনতা গড়ে তোলা।
নারী উন্নয়ন: নারীদের সার্বিক নিরাপত্তা এবং স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করা।
সেবা প্রাপ্তি: সরকারি সকল সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কার্যকর ভূমিকা রাখা।
সমান অধিকার: দল, মত ও ধর্ম নির্বিশেষে প্রতিটি মানুষের ন্যায্য অধিকার ও সম্মানজনক মর্যাদা নিশ্চিত করা।
৪ নং কেওড়া ইউনিয়নের মানুষের কল্যাণে এলাকার সকল ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতৃবৃন্দ আজ এক এবং ঐক্যবদ্ধ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় কেওড়া ইউনিয়নকে একটি মডেল ও জনকল্যাণমুখী ইউনিয়ন হিসেবে দেখতে চান তাঁরা।