বাকেরগঞ্জে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এ হ্যান্ডবলে উপজেলা চ্যাম্পিয়ন বাখরকাঠি বালিকা
জাহিদুল ইসলাম ///
বাকেরগঞ্জে বাখরকাঠী বি.আই.টি. মাধ্যমিক বালিকা মাধ্যমিক বিদ্যালয়, গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উপজেলা পর্যায়ের হ্যান্ডবল প্রতিযোগিতায় অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাখরকাঠী বি.আই.টি. মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হ্যান্ডবল দল। এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের জোয়ার সৃষ্টি হয়। বিদ্যালয়ের সভাপতি ফয়সাল খান ও অভিভাবক সদস্য রাজিব সিকদার বিজয়ী দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বলেন, এ অর্জন বিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় শিক্ষার্থীদের অংশগ্রহণ তাদের শৃঙ্খলা, নেতৃত্ব ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে। তিনি আশা প্রকাশ করেন, এই দলের খেলোয়াড়রা ভবিষ্যতে জেলা ও জাতীয় পর্যায়েও সাফল্য অর্জন করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে।
প্রধান শিক্ষক ফজলুর রহমান খান বিজয়ী দলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও নিয়মিত অনুশীলনের ফলেই এ সাফল্য এসেছে। তিনি ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত রাখার আহ্বান জানান। সহকারী প্রধান শিক্ষক মনজুরুল ইসলাম খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে তাঁদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন এবং দলের এ গৌরবময় সাফল্যের পিছনে আন্তরিক অবদান রাখায় ম্যানেজার জনাব পার্থ প্রদীপ রায় ও কোচ মোসাঃ নাসিমা আক্তার-কে বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা বিজয়ী হ্যান্ডবল দলের জন্য গর্বিত। তাঁদের প্রত্যাশা, এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে দলটি ভবিষ্যতে জেলা ও জাতীয় পর্যায়েও বিদ্যালয়ের সুনাম উজ্জ্বল করবে এমনটাই প্রত্যায় ব্যক্ত করছেন।