
বাকেরগঞ্জে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতে তিনজনের কারাদণ্ড
জাহিদুল ইসলাম ///
বরিশালের বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবা সেবনের অপরাধে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত, ৬ই সেপ্টেম্বর রবিবার বাকেগরগঞ্জ উপজেলার ১০নং গারুড়িয়া ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়, বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, অভিযানে গাঁজা ও ইয়াবা, সেবনের অপরাধে তিনজনকে আটক করা হয়,পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মধ্যে এক জনকে দুই মাস এবং অপর দুইজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি টিম। এ সময় বাকেরগঞ্জ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকদ্রব্যের অপব্যবহার ও মাদকসেবনের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।