নলছিটিতে তামাকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান নিশ্চিত করণে সভা
নলছিটি প্রতিনিধি:
নলছিটি মডেল সোসাইটি ও গ্রাম বাংলা উন্নয়ন কমিটির আয়োজনে তামাক নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তবায়নের তামাকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান নিশ্চিত করণে ছাত্র- ছাত্রীদের স্বাস্থ্য শিক্ষা বিষয়ে পাঠদান বিষয়ক এক আলোচনা সভা রবিবার (৬ সেপ্টেম্বর ) সকাল ১১ টায় নান্দিকাঠি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমা আক্তার।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নলছিটি মডেল সোসাইটির নির্বাহী পরিচালক মো: খলিলুর রহমান মৃধা।
এ ছাড়াও বক্তব্য রাখেন,শিক্ষক জীবন কুমার রায় চৌধুরীও সাংবাদিক মো:কামাল হোসেন প্রমূখ।পাবলিক প্লেস ও পাবলীগ পরিবহনে তামাকজাত পণ্য সেবন নিষিদ্ধ,১৮ বছর পর্যন্ত শিশু কিশোরদের কাছ তামাক বিক্রয় নিষিদ্ধ
সহ তামাকের ক্ষতিকর দিক ও তামাক নিয়ন্ত্রণ আইন নিয়ে স্কুলের ছাত্র- ছাত্রীদের সাথে উন্মুক্ত আলোচনায় বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে।