1. MdNadimSharif@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. MehadiHasanRussell@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  3. MizanurRahmanMubin@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নলছিটিতে সাঁকো ভেঙে ৩০ পরিবারের যাতায়াত বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী ঝালকাঠিতে ৯ বছরের জমি বিরোধ, ভাঙচুর ও দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ নলছিটিতে মা ইলিশ রক্ষা অভিযানের স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮। বরিশালে ইমা–ইসতিয়াকের বিবাহোত্তর সংবর্ধনা, উপস্থিত ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ৫নং সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু হনিফ, অগ্রাধিকার দিতে চান মাদকমুক্ত সমাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন। ঝালকাঠিতে সাংবাদিকের বাড়িতে সিঁধ কেটে চুরি, দুই মাস আগে হুমকি পাওয়ার অভিযোগ ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্য সচিব জুবায়ের তালুকদার মিশকাতকে অভিনন্দন বিধবা কার্ড চালু হলে এমপির বউ সবার আগে চাইবে: হাসনাত আবদুল্লাহ

নথুল্লাবাদে চেয়ারম্যান প্রার্থী আল আমিনের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মেহেদী হাসান রাসেল স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

নথুল্লাবাদে চেয়ারম্যান প্রার্থী আল আমিনের নির্বাচনী মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়েছে।

মেহেদী হাসান রাসেল স্টাফ রিপোর্টার:-
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ঝালকাঠি সদর উপজেলার ১০ নম্বর নথুল্লাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশকারী অ্যাডভোকেট আল-আমিনের উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বারৈয়ারা গ্রাম আবাসনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সভায় নারীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।

১০ নম্বর নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট আল-আমিন। তিনি ঝালকাঠি সদর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক, নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি এবং রহিমা-আপ্তাব নূরানী হাফেজি মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা সভাপতি। সভাটি সঞ্চালনা করেন সমাজসেবক মতিউর রহমান।

সভায় সদর উপজেলা তাঁতী দলের সহসাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম কায়কোবাদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাবের বাবু, সমাজসেবক মো. ফজলুর রহমান, মনির হুজুরসহ স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আল-আমিন বলেন, নথুল্লাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার তাঁর আগ্রহ রয়েছে। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চান তিনি। জনগণের আস্থা অর্জনের সুযোগ পেলে সততা, নিষ্ঠা ও জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করবেন।

তিনি বলেন, নথুল্লাবাদের শিক্ষা, যোগাযোগ ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার সুযোগ পেলে সর্বোচ্চ চেষ্টা করবেন। এ জন্য তিনি এলাকাবাসীর পরামর্শ, সহযোগিতা ও দোয়া কামনা করেন।

এর আগে দিবাকরকাঠি গ্রামে ইঞ্জিনিয়ার রেজাউল কবির রেজভীর মায়ের মৃত্যুতে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে শোক ও সমবেদনা জানান অ্যাডভোকেট আল-আমিন। পরে স্থানীয় যুবক ও শিক্ষার্থীদের মধ্যে ফুটবল বিতরণ করেন তিনি। এসব কর্মসূচি শেষে বারৈয়ারা গ্রাম আবাসনে আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় যোগ দান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট