ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ঝালকাঠি সংবাদদাতা:-
শনিবার (৫ সেপ্টেম্বর) বাদ মাগরিব ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইসলামিক আলোচক ও খতিব মাওলানা ইয়াসিন হোসাইন আবুল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মেসবাহ উদ্দিন খান রতন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম খান, বিন-ই আমীন, সাংগঠনিক সম্পাদক মো. নুরুজ্জামান, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রেজাউল হাসান মুন্না, ক্রীড়া সম্পাদক মো মেহেদী হাসান, নির্বাহী সদস্য মো নাদিম শরিফ,মো মনির হোসেন জয়, সৈয়দ রুবেল, সদস্য মিঠুন চক্রবর্তী , মো মাহাবুব সৈকত সহ ক্লাবের সদস্যগণ এবং আমন্ত্রীত অতিথি বৃন্দ।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন বলেন, “আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী। তাঁর আদর্শ অনুসরণ করে জীবনযাপন করতে পারলে ইহকাল ও পরকালে সফলতা অর্জন করা সম্ভব।”
তিনি বলেন, ‘সিরাতুন্নবী’ দুটি শব্দের সমন্বয়ে গঠিত—‘সিরাত’ ও ‘আননবী’। ‘সিরাত’ শব্দের আভিধানিক অর্থ অবস্থা এবং পারিভাষিক অর্থ জীবনেতিহাস। আর ‘আননবী’ বলতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে বোঝানো হয়। সুতরাং ‘সিরাতুন্নবী’ বলতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবনেতিহাসকে বোঝায়।
তিনি আরও বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ৬৩ বছরের পবিত্র জীবন মানবজাতির জন্য অনুকরণীয় আদর্শ। তাঁর জীবনাদর্শ অনুসরণ করলে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠা করা সম্ভব।
আলোচনা শেষে মহানবী (সা.)-এর ওপর দুরুদ ও সালাম পাঠ এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনজাত করা হয়।