নলছিটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বরিশাল প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে নলছিটি মার্চেন্টস স্কুল সংলগ্ন এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌরসভা চত্বরে গিয়ে শেষ হলে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট খান আনিসুর রহমান হেলালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি আদর্শিক দল। বাংলাদেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হয়েছে এবং ধানের শীষে ভোট দেয়।”
তিনি তরুণদের উদ্দেশে বলেন, আগামী দিনে তরুণরাই দলের নেতৃত্ব দেবে। তাই জাতীয়তাবাদী দলের আদর্শ ধারণ করে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে।
অনুষ্ঠানে নলছিটি উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।