বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির নতুন কমিটির সভাপতি ভিপি দুলাল সাধারণ সম্পাদক উজ্জ্বল ও সাংগঠনিক পদে সুমন মনোনীত
জাহিদুল ইসলাম ///
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১২ নম্বর রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বাকেরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনের মাধ্যমে ৯টি ওয়ার্ডের ৪৫৯ জন ডেলিগেট সদস্যের সম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে জাহাঙ্গীর আলম দুলাল ভিপিকে সভাপতি, সোলাইমান খান উজ্জ্বলকে সাধারণ সম্পাদক এবং জিয়াউল হক সুমনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।,এছাড়া আসাদুজ্জামান কুদ্দুসকে সিনিয়র সহ-সভাপতি এবং শামিম মৃধাকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।,সম্মেলন উপলক্ষে এর আগে রঙ্গশ্রী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বিএনপির উদ্যোগে ৫১ সদস্যের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বৃহস্পতিবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে ইউনিয়ন বিএনপির সম্মেলনের আয়োজন করা হয়।
রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি মাওলানা আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক আসাদুর রহমান কুদ্দুসের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপি দক্ষিণের আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান এমপি।
প্রথম অধিবেশন শেষে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম শুরু হয়। উপজেলা বিএনপির ১ নম্বর সদস্য মিসেস সেলিনা হোসেন বাবলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে উপস্থিত ডেলিগেটদের সম্মতিক্রমে এমপি আবুল হোসেন খান রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির নতুন কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির সদস্য হারুন শিকদার, মিজানুর রহমান চুন্নু চেয়ারম্যান, নাসির হাওলাদার, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুর রহমান রুবেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব তালুকদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।