1. 72UrPrHAN5C0mF@gmail.com : 72UrPrHAN5C0mF :
  2. : lf_T0njkaifdsPr :
  3. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. oFZVkvXHOBvYdR@gmail.com : oFZVkvXHOBvYdR :
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
​শোক সংবাদ ​ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর ডেপুটি ডিরেক্টর Dipu Hafizur Rahman-এর মা কিছুক্ষণ আগে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ​দৈনিক বরিশাল বুলেটিন পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ​ বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে মাসিক সভায় দোয়া কামনা  বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির নতুন কমিটির সভাপতি ভিপি দুলাল সাধারণ সম্পাদক উজ্জ্বল ও সাংগঠনিক পদে জিয়াউল হক সুমন গলাচিপায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, দেড় শতাধিক রোগী সেবা পেলেন পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর হাস পাতালে ভতি। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত। পটুয়াখালীর কুয়াকাটা পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে নাজেহাল গ্রাহক। Understanding bookmakers apps not on gamstop and how they work AIUndressAI Covers Casual Use Without a Subscription in the USA

পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর হাস পাতালে ভতি।

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর হাস পাতালে ভতি
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মোসাঃ পলাশী বেগম(৩০) নামের এক গৃহবধূকে বেধড়ক মারধর, শ্লীলতাহানি ও জোরপূর্বক জমি চাষ করার অভিযোগ উঠেছে। গত ৩রা সেপ্টেম্বর বেলা সারে ১১ টার দিকে উপজেলার রাঙ্গাবালী সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়াডের জুগির হাওলা গ্রামের মাতব্বর বাড়িতে এ ঘটনা ঘটে ।এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ রাঙ্গাবালী থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানান। আহত পলাশী বেগমের স্বামী জাফর মাতব্বর জানান, আমার বাড়ির পশ্চিম পাশে রেকর্ডীয় জমিতে জোরপূর্বক আমাদের একই ইউনিয়নের ৮ নম্বর ওয়াডের ইসমাইল খার ছেলে জাফর খা ও তার স্ত্রী একত্রিত হয়ে আমার স্ত্রীকে মারধর করে। পরে আমার স্ত্রীর ডাক চিৎকারে এলাকাবাসী এসে পড়লে মারধর করে পালিয়ে যান। পরে এলাকাবাসী আমার স্ত্রীকে রাঙ্গাবালীতে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য গলাচিপা হাসপাতালে নিয়ে আসে। গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মেজবাহ উদ্দিন বলেন, আমার চিকিৎসাধীনে আহত পলাশী বেগম দ্বিতীয় তলায় পাঁচ নম্বর বেডে ভর্তি আছে। সম্পত্তি সূত্রে প্রাপ্ত সামুদাবার মৌজার ৩০৪ খতিয়ানের চারকানি জমির মালিক জাফর মাতব্বর গং । বেআইনিভাবে ওই জমিতে চাষ করার জন্য প্রবেশ করে । পলাশী বেগম বাধা দিতে গেলে অভিযুক্ত জাফর খা ও তার স্ত্রী পলাশী বেগমের পরিধেয় বস্ত্র ধরে টানাটানি করে শ্লীলতাহানি ঘটান। ভুক্তভোগী পরিবার ঘটনাটির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে প্রতিপক্ষ জাফর খার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরাও আহত হয়েছি। ইউপি সদস্য সাইদুর মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেন। ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান মামুন বলেন, দুপক্ষকে ইউনিয়ন পরিষদে ডেকে মীমাংসার ব্যবস্থা করব। রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জসিম উদ্দিন বলেন,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট