1. MdNadimSharif@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. MehadiHasanRussell@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  3. MizanurRahmanMubin@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নলছিটিতে সাঁকো ভেঙে ৩০ পরিবারের যাতায়াত বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী ঝালকাঠিতে ৯ বছরের জমি বিরোধ, ভাঙচুর ও দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ নলছিটিতে মা ইলিশ রক্ষা অভিযানের স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮। বরিশালে ইমা–ইসতিয়াকের বিবাহোত্তর সংবর্ধনা, উপস্থিত ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ৫নং সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু হনিফ, অগ্রাধিকার দিতে চান মাদকমুক্ত সমাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন। ঝালকাঠিতে সাংবাদিকের বাড়িতে সিঁধ কেটে চুরি, দুই মাস আগে হুমকি পাওয়ার অভিযোগ ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্য সচিব জুবায়ের তালুকদার মিশকাতকে অভিনন্দন বিধবা কার্ড চালু হলে এমপির বউ সবার আগে চাইবে: হাসনাত আবদুল্লাহ

পটুয়াখালীর কুয়াকাটা পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে নাজেহাল গ্রাহক।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

কুয়াকাটা পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে নাজেহাল গ্রাহক

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা।। পটুয়াখাটির কুয়াকাটায় পল্লী বিদ্যুতের বিল নিয়ে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। পরিশোধিত বিল পরবর্তী মাসে পুনরায় যুক্ত হওয়া, মিটার না দেখে অনুমাননির্ভর বিল তৈরি, বিল পৌঁছাতে দেরি এবং ভুল বিল সংশোধনে অফিসে একাধিকবার দৌড়ঝাঁপের অভিযোগ উঠেছে।
স্থানীয় গ্রাহকদের অভিযোগ, জুলাই মাসের বিল পরিশোধ করার পরও আগস্টের বিলে অনেকের আগের বিলের টাকা পুনরায় যুক্ত হয়েছে। এতে কারও কারও বিল স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ হয়েছে। পরে বিষয়টি বুঝতে পেরে অফিসে যোগাযোগ করে বিল সংশোধন করতে হচ্ছে।
আলীপুরের ব্যবসায়ী মো. আবুল কালামের আগস্টের বিল এসেছে ২ হাজার ৭৮৬ টাকা, যদিও তাঁর দাবি প্রকৃত বিল ১ হাজার ৩৬১ টাকা। একইভাবে মিজানুর রহমানের বিল এসেছে ১ হাজার ৬৪০ টাকা, সংশোধিত হিসাবে যা হওয়ার কথা ১ হাজার ২০৬ টাকা।
এছাড়া শত শত গ্রাহকের বিলেও অতিরিক্ত অর্থ যুক্ত হওয়ার অভিযোগ রয়েছে। মিটার না দেখে রিডিং দেওয়ার অভিযোগও করেছেন কেউ কেউ। পাশাপাশি নির্ধারিত সময়ের শেষ দিনে বিল পৌঁছানোয় বিলম্ব মাশুল দেওয়ার অভিযোগও রয়েছে।
গ্রাহকদের অভিযোগ, সমস্যা সমাধানে অফিসে গেলে এক টেবিল থেকে অন্য টেবিলে ঘুরতে হয়। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি হয়রানির শিকার হচ্ছেন তারা।
এদিকে নতুন সংযোগ ও মিটার স্থাপন নিয়েও স্থানীয়দের নানা অভিযোগ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট