1. 72UrPrHAN5C0mF@gmail.com : 72UrPrHAN5C0mF :
  2. : lf_T0njkaifdsPr :
  3. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. oFZVkvXHOBvYdR@gmail.com : oFZVkvXHOBvYdR :
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
​শোক সংবাদ ​ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর ডেপুটি ডিরেক্টর Dipu Hafizur Rahman-এর মা কিছুক্ষণ আগে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ​দৈনিক বরিশাল বুলেটিন পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ​ বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে মাসিক সভায় দোয়া কামনা  বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির নতুন কমিটির সভাপতি ভিপি দুলাল সাধারণ সম্পাদক উজ্জ্বল ও সাংগঠনিক পদে জিয়াউল হক সুমন গলাচিপায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, দেড় শতাধিক রোগী সেবা পেলেন পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর হাস পাতালে ভতি। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত। পটুয়াখালীর কুয়াকাটা পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে নাজেহাল গ্রাহক। Understanding bookmakers apps not on gamstop and how they work AIUndressAI Covers Casual Use Without a Subscription in the USA

গলাচিপায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, দেড় শতাধিক রোগী সেবা পেলেন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

গলাচিপায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, দেড় শতাধিক রোগী সেবা পেলেন

#১৫ জন ছানি রোগীকে অপারেশনের জন্য বরিশালে পাঠানো হচ্ছে গলাচিপা উপজেলা প্রতিনিধি  রোজিনা আক্তার

পটুয়াখালীর গলাচিপায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত গলাচিপা রতনদী তালতলী ইউনিয়নের কাটাখালী বাজার এলাকায় এ ক্যাম্পের আয়োজন করা হয়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক পটুয়াখালী জেলা সভাপতি ও সমাজসেবক এইচ. এম. তালহা বিন আমিনের ব্যবস্থাপনায় আয়োজিত এ ক্যাম্পে দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করা হয়।

আয়োজকেরা জানান, ক্যাম্পে বরিশালের আদর্শ চক্ষু হাসপাতাল এন্ড ফ্যাকো সেন্টার-এর অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চোখ পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ প্রদান এবং চিকিৎসা সেবা দেন। আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে এ সেবা প্রদান করা হয়। এদিন প্রায় দেড় শতাধিক রোগী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করেন এবং চশমা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন। এর মধ্যে ১৫ জন ছানি রোগীকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হচ্ছে, যেখানে তাদের সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করা হবে।

সমাজসেবক এইচ. এম. তালহা বিন আমিন জানান, তাঁর বাড়ি রতনদী তালতলী ইউনিয়নে। নিজ এলাকার মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই তিনি এ ধরনের সেবামূলক উদ্যোগ গ্রহণ করে আসছেন। তিনি বলেন, প্রান্তিক পর্যায়ে অনেক মানুষ অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না। সেই বাস্তবতা থেকেই এমন একটি উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “অনেকের চোখ আছে, কিন্তু তারা দেখতে পারেন না—তাদের এই কষ্ট বলার মতোও কেউ থাকে না। সেই অনুভূতি থেকে, নিজের জায়গা থেকে কিছু করার চেষ্টা করেছি।”

স্থানীয় অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য এ ধরনের উদ্যোগকে অত্যন্ত সহায়ক হিসেবে দেখছেন এলাকাবাসী। তারা জানান, এমন মানবিক কার্যক্রম গলাচিপার স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আনবে। তারা আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট