
রিপোটার্স ক্লাবের সভাপতি জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক এ্যাড. মিজানুর রহমান মুবিন সহকারী পাবলিক প্রসিকিউটর হিসাবে যোগদান করেছেন।
বিশেষ প্রতিনিধি:
রিপোর্টার্স ক্লাবের সভাপতি এবং জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক এডভোকেট মিজানুর রহমান মুবিন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।
সম্প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এক আদেশের মাধ্যমে তাকে জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়। নিয়োগপত্র পাওয়ার পর তিনি আনুষ্ঠানিকভাবে তার দায়িত্বভার গ্রহণ করেন।
নব্য নিযুক্ত সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট মিজানুর রহমান মুবিন এক প্রতিক্রিয়ায় জানান, তিনি তার অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা এবং নিরপেক্ষতার সাথে পালন করবেন। বিচারপ্রার্থী মানুষ যাতে দ্রুত ও সঠিকভাবে ন্যায়বিচার পায়, সে লক্ষ্যে তিনি নিরলসভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সাথে তিনি তার পেশাগত দায়িত্ব পালনে জেলা আইনজীবী সমিতি, সাংবাদিক সমাজ এবং আদালতের সকল কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
তার এই দায়িত্ব গ্রহণে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন যে, তার মেধা ও দক্ষতা দিয়ে তিনি বিচার বিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।