ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি শহরের কাঠপট্টি এলাকায় একটি দোকানে অভিযান চালিয়ে ৩ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ ঘটনায় নিষিদ্ধ পলিথিন মজুত ও বিক্রির দায়ে দোকানমালিক সাইফুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার (৩০ আগস্ট) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি শহরের কাঠপট্টি এলাকার ওই দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকান তল্লাশি করে নিষিদ্ধ ঘোষিত প্রায় ৩ টন পলিথিন উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোষী দোকানমালিক সাইফুল ইসলামকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং জব্দ করা পলিথিন নিয়ম অনুযায়ী বাজেয়াফত করা হয়।
পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।