
মাদক মুক্ত গোপীনাথপুর ইউনিয়ন গড়ার প্রত্যয়: চেয়ারম্যান পদপ্রার্থী মোছাঃ শিল্পী আকতারের দোয়া প্রার্থনা
মো জুয়েল রানা বিশেষ প্রতিনিধি:
আসন্ন ৬ নং গোপীনাথপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনীতি ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। একটি সমৃদ্ধ, উন্নত ও মাদকমুক্ত গোপীনাথপুর ইউনিয়ন গড়ার অঙ্গীকার নিয়ে সর্বস্তরের জনগণের সেবা করার লক্ষ্যে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন মোছাঃ শিল্পী আকতার।
তিনি পাথারিয়াদ্ধার ৮ নং ওয়ার্ড সহ পুরো ৬ নং গোপীনাথপুর ইউনিয়নের সর্বস্তরের আপামর জনসাধারণের কাছে আন্তরিক দোয়া, সমর্থন ও ভালোবাসা চেয়েছেন।
স্থানীয়দের সাথে কুশল বিনিময়কালে মোছাঃ শিল্পী আকতার বলেন, “আমার মূল লক্ষ্য গোপীনাথপুর ইউনিয়নকে একটি আধুনিক, শান্তিময় ও পূর্ণাঙ্গ মাদক মুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলা। সমাজের তরুণ ও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করে সুশিক্ষিত ও কর্মক্ষম নাগরিক হিসেবে গড়ে তুলতে আমি বদ্ধপরিকর।”
তিনি আরও জানান, ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন, নাগরিক সেবা সহজীকরণ এবং গরিব-দুঃস্থ মানুষের অধিকার আদায়ে তিনি সর্বদা নিজেকে নিয়োজিত রাখবেন। আগামী নির্বাচনে গোপীনাথপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়াই তার মূল চালিকাশক্তি বলে তিনি ব্যক্ত করেন।