ঝালকাঠী প্রতিনিধি:
ঝালকাঠী রিপোর্টার্স ক্লাবের সভাপতি এবং দৈনিক বরিশাল বুলেটিন-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন দ্বিতীয়বারের মতো সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন।
আইন অঙ্গনে পেশাগত দক্ষতা, সততা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁর দীর্ঘ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে পুনরায় ভূষিত করা হয়। এর আগেও তিনি সফলতার সাথে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তাঁর এই পুনঃনিয়োগে ঝালকাঠী জেলা আইনজীবী সমিতি, ঝালকাঠী রিপোর্টার্স ক্লাব, দৈনিক বরিশাল বুলেটিন পরিবারসহ বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
শুভকামনা জানিয়ে বিশিষ্টজনেরা আশা প্রকাশ করেন, তিনি আগের মতো এবারও সততা ও নিষ্ঠার সাথে বিচারপ্রার্থী মানুষকে ন্যায়বিচার পাইয়ে দিতে এবং রাষ্ট্রপক্ষের আইনি লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।