নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
দক্ষিণ অঞ্চলের জনপ্রিয় গণমাধ্যম ‘দৈনিক বরিশাল বুলেটিন’ পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সংগঠক উপাধ্যক্ষ মোঃ রিয়াজুল ইসলাম বাচ্চু।
গতকালের এক সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে পত্রিকার নির্বাহী সম্পাদক পদে মনোনীত করা হয়। শিক্ষা বিস্তারের পাশাপাশি দীর্ঘদিন ধরে সমাজসেবা এবং গণমাধ্যম অঙ্গনে তাঁর রয়েছে বহুমুখী অবদান। নতুন এই দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি সংবাদপত্রের বস্তুনিষ্ঠ প্রকাশনা অব্যাহত রাখতে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে বরিশাল অঞ্চলের মানুষের সুখ-দুঃখ ও উন্নয়নের চিত্র তুলে ধরতে সকলের সহযোগিতা কামনা করেছেন।
উপাধ্যক্ষ মোঃ রিয়াজুল ইসলাম বাচ্চু দৈনিক বরিশাল বুলেটিনের নির্বাহী সম্পাদক মনোনীত হওয়ায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, তাঁর সুযোগ্য নেতৃত্বে পত্রিকাটি আরও বেশি গতিশীল ও পাঠকপ্রিয় হয়ে উঠবে।