নিজস্ব প্রতিবেদক
দক্ষিণাঞ্চলের অন্যতম উদীয়মান গণমাধ্যম ‘দৈনিক বরিশাল বুলেটিন’-এর প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক এডভোকেট মোঃ মিজানুর রহমান মুবিন।
সম্প্রতি পত্রিকার সম্পাদনা ও পরিচালনা পর্ষদের এক গুরুত্বপূর্ণ সভায় তাকে এই দায়িত্ব প্রদান করা হয়। সংবাদমাধ্যমটির সার্বিক উন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং এর দীর্ঘমেয়াদি লক্ষ্য বাস্তবায়নে তার দিকনির্দেশনা ও সজাগ দৃষ্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন পত্রিকাটির সংশ্লিষ্টরা।
নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় এডভোকেট মোঃ মিজানুর রহমান মুবিন বলেন, "গণতন্ত্র, মানুষের অধিকার এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। ‘দৈনিক বরিশাল বুলেটিন’ সত্যের প্রতিচ্ছবি হিসেবে সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে উঠবে এবং সামনের দিনগুলোতে আরও দায়িত্বশীল ও পেশাদার ভূূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।"
তার এই মনোনত্তেলায় ‘দৈনিক বরিশাল বুলেটিন’ পরিবারসহ স্থানীয় সাংবাদিক সমাজ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং শুভানুধ্যায়ীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।