1. 72UrPrHAN5C0mF@gmail.com : 72UrPrHAN5C0mF :
  2. : lf_T0njkaifdsPr :
  3. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. oFZVkvXHOBvYdR@gmail.com : oFZVkvXHOBvYdR :
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
​শোক সংবাদ ​ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর ডেপুটি ডিরেক্টর Dipu Hafizur Rahman-এর মা কিছুক্ষণ আগে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ​দৈনিক বরিশাল বুলেটিন পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ​ বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে মাসিক সভায় দোয়া কামনা  বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির নতুন কমিটির সভাপতি ভিপি দুলাল সাধারণ সম্পাদক উজ্জ্বল ও সাংগঠনিক পদে জিয়াউল হক সুমন গলাচিপায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, দেড় শতাধিক রোগী সেবা পেলেন পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর হাস পাতালে ভতি। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত। পটুয়াখালীর কুয়াকাটা পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে নাজেহাল গ্রাহক। Understanding bookmakers apps not on gamstop and how they work AIUndressAI Covers Casual Use Without a Subscription in the USA

ঝালকাঠি পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৪ অগাস্ট, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

ঝালকাঠি পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি পুলিশ লাইন্স ড্রিলসেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা এবং জুলাই ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) পৃথক এ দুটি সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা।

মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার জেলার বিভিন্ন ইউনিটে কর্মরত সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানের উদ্যোগ নেন।

সভায় পুলিশ সদস্যদের সার্ভিস রুলস মেনে শৃঙ্খলা বজায় রাখা, মেসে মানসম্মত খাবার পরিবেশন, ড্রেস রুলস অনুযায়ী পোশাক পরিধান, ছুটি ও টিএ বিল প্রদানে ন্যায্যতা নিশ্চিত, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং ব্যক্তিগত ও আবাসস্থলের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সাধারণ জনগণের সঙ্গে উত্তম আচরণ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন পুলিশ সুপার।

সভা শেষে অবসর গ্রহণকারী পুলিশ সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এরপর পুলিশ সুপারের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে জুলাই ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন থানায় দায়ের করা মামলার অগ্রগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশি কার্যক্রমের সার্বিক চিত্র পর্যালোচনা করা হয়।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিংয়ের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, গ্রেফতারি পরোয়ানা তামিল, তদন্তাধীন মামলার অগ্রগতি পর্যালোচনা এবং তদন্তের মান বৃদ্ধির বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন পুলিশ সুপার।

এ সময় মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, সিডিএমএস ব্যবস্থাপনা, মাদক উদ্ধার, চুরি-দস্যুতা প্রতিরোধ, ইভটিজিং, জঙ্গিবাদ, সাইবার অপরাধ, বাল্যবিবাহ, কিশোর অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন এবং ট্রাফিক ব্যবস্থাপনাসহ সমসাময়িক বিভিন্ন আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

পুলিশ সদস্যদের কর্মতৎপরতা ও মনোবল বৃদ্ধির লক্ষ্যে জেলার শ্রেষ্ঠ অফিসার ও ফোর্স সদস্যদের পুরস্কৃত করেন পুলিশ সুপার মেরিন সুলতানা।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মামুন আল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এসএম বায়েজীদ ইবনে আকবর, সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মোঃ শাহ্ আলমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট