কসবায় জিপিএ-৫ পাওয়া ১৬৬ শিক্ষার্থীকে সংবর্ধনা।
মো জুয়েল রানা,কসবা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৬৬ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।
শনিবার সকালে কসবা তফাজ্জল আলী কলেজ পরিদর্শনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন আলহাজ্ব মুশফিকুর রহমান এমপি। পরে কসবা সদর কদমতুলিতে লেকের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন তিনি।
এরপর কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মুশফিকুর রহমান এমপি, সভাপতি, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সভাপতিত্ব করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অতিরিক্ত দায়িত্ব মোহাম্মদ আল মামুন, কসবা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ তাকজিল কবীর, কসবা থানা অফিসার আলী মোহাম্মদ রাশেদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ সভাপতি মোহাম্মদ ইলিয়াছ, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা, জেলা বিএনপির সদস্য আবু হানিফ খন্দকার ও মোকাদ্দাস মোল্লা (হৃদয়), কসবা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ ইকলিল আজম এবং কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আলী আশরাফ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর মুফতি মোহাম্মদ নুরুল ইসলাম।
এ সময় কসবা পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম ভূঁইয়া, কসবা উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, কসবা পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি বশির আহাম্মেদ চৌধুরী, কসবা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দু রউফ রতন, কসবা উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভূঁইয়া দীপু, সদস্য সচিব জিয়াউল হুদা শিপন, সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান বাবু, উপজেলা কৃষক দলের সদস্য সচিব ইকবাল হোসেন, কসবা উপজেলা মহিলা দলের নেত্রী লৎফুর নাহার রিনা ও রত্নামনি ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারপার্সন মেহভীন রহমানের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জিপিএ-৫ পাওয়া ১৬৬ জন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। মেহভীন রহমান এমপি মুশফিকুর রহমানের বড় মেয়ে।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মুশফিকুর রহমান বলেন, মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি ও উৎসাহ প্রদানের মাধ্যমে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃতী শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
পরে উপজেলা পরিষদ ভবনে পরিদর্শন কক্ষের ফিতা কেটে উদ্বোধন করেন এমপি মুশফিকুর রহমান। কর্মসূচির শেষে সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন তিনি।