1. 72UrPrHAN5C0mF@gmail.com : 72UrPrHAN5C0mF :
  2. : lf_T0njkaifdsPr :
  3. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. oFZVkvXHOBvYdR@gmail.com : oFZVkvXHOBvYdR :
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
No KYC Online Casino Guide Benefits Risks and How It Works (4) ​শোক সংবাদ ​ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর ডেপুটি ডিরেক্টর Dipu Hafizur Rahman-এর মা কিছুক্ষণ আগে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ​দৈনিক বরিশাল বুলেটিন পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ​ বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে মাসিক সভায় দোয়া কামনা  বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির নতুন কমিটির সভাপতি ভিপি দুলাল সাধারণ সম্পাদক উজ্জ্বল ও সাংগঠনিক পদে জিয়াউল হক সুমন গলাচিপায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, দেড় শতাধিক রোগী সেবা পেলেন পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর হাস পাতালে ভতি। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত। পটুয়াখালীর কুয়াকাটা পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে নাজেহাল গ্রাহক। Understanding bookmakers apps not on gamstop and how they work

বার্তা সম্পাদক ফোরাম বরিশালের পুর্নাঙ্গ কমিটি ঘোষণা সভাপতি বেলায়েত বাবলু, সম্পাদক খান রুবেল।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২১ অগাস্ট, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

বার্তা সম্পাদক ফোরাম বরিশালের পুর্নাঙ্গ কমিটি ঘোষণা
সভাপতি বেলায়েত বাবলু, সম্পাদক খান রুবেল

নিজস্ব প্রতিবেদক ॥
বরিশালের আঞ্চলিক পত্রিকার বার্তা সম্পাদকদের সংগঠন “বার্তা সম্পাদক ফোরাম-বরিশালের” পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় বরিশাল প্রেসক্লাবের হলরুমে সংগঠনের বিশেষ সাধারণ সভায় সদস্যদের কণ্ঠ ভোটে নতুন কমিটি ঘোষণা হয়।

বরিশাল প্রতিদিনের বার্তা সম্পাদক বেলায়েত বাবলুকে সভাপতি ও দৈনিক মতবাদের বার্তা সম্পাদক খান রুবেলকে সাধারণ সম্পাদক এবং দৈনিক বাংলাদেশ বাণীর ফাহিম ফিরোজকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদী কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক জিয়া শাহিন।

সংগঠনের আহ্বাক জিয়া শাহিনের সভাপতিত্বে বিশেষ সাধারণ সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিনিয়র সাংবাদিক এমএম আমজাদ হোসাইন ও বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন।                                                                         সদ্য বিদায়ী আহ্বায়ক কমিটির নির্বাহী সদস্য বেলায়েত বাবলুর সঞ্চলনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সদস্য সচিব খান রুবেল। এছাড়াও উন্মুক্ত আলোচনায় সংগঠনের উন্নয়নে বিভিন্ন দিক তুলে ধরেন সদস্যরা।

বক্তারা বলেন, একটি সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন বার্তা সম্পাদক। সংবাদ যাচাই-বাছাই, বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা নিশ্চিতের পাশাপাশি সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে দায়িত্ব পালন করতে হবে।

তারা বলেন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে পেশাগত ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করতে হবে। একই সঙ্গে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের নিজেদের দক্ষতা বাড়াতে হবে। বিশেষ করে সংবাদ যাচাই, তথ্যের সত্যতা নিশ্চিত করা এবং দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ প্রকাশের ক্ষেত্রে বার্তা সম্পাদকদের আরও সতর্ক ও পেশাদার হওয়ার আহ্বান জানান তারা।

পরে সাধারণ সভার দ্বিতীয় অধিবেশনে সংগঠনের নতুন এবং পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সভার সভাপতি জিয়া শাহীন।            কমিটির অন্যান্য পদে রয়েছেন-সহ-সভাপতি আমিনুল শাহিন (আজকের বরিশাল), কে.এম. নয়ন (বরিশালের আজকাল) ও আসাদুজ্জামান মুরাদ (বরিশাল মুখপত্র)। যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ বাবু (আজকের বার্তা) ও প্রিন্স তালুকদার (দৈনিক দক্ষিণাঞ্চল)।

সহ-সাংগঠনিক আহমেদ বায়েজিদ (আমাদের বরিশাল), কোষাধ্যক্ষ লিটন বায়েজিদ (ভোরের অঙ্গীকার), তথ্যপ্রযুক্তি সম্পাদক তানজিমুন ইসলাম রিশাদ (আজকের সুন্দরবন), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আল আমিন গাজী (আজকের সময়ের বার্তা), ক্রীড়া সম্পাদক আরিফ হোসেন (দৈনিক কলামের কন্ঠ), দপ্তর সম্পাদক এম.আর শুভ (দৈনিক সত্য সংবাদ), সহ-দপ্তর সম্পাদক মুরাদ হোসাইন (দৈনিক দখিনের কন্ঠ)।

এছাড়া নির্বাহী সদস্যরা হলেন- জিয়া শাহীন (বরিশাল প্রতিদিন), পথিক মোস্তফা (দৈনিক কীর্তনখোলা), জসিম জিয়া (আজকের পরিবর্তন), জে. খান স্বপন (বরিশালের আজকাল), হুমায়ুন কবির রোকন (দৈনিক মতবাদ), মশিউর মন্টু (ভোরের অঙ্গীকার), রিপন হাওলাদার (দখিনের মুখ) ও এইচ.আর হিরা (দৈনিক হিরন্ময়)।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট