1. 72UrPrHAN5C0mF@gmail.com : 72UrPrHAN5C0mF :
  2. : lf_T0njkaifdsPr :
  3. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. oFZVkvXHOBvYdR@gmail.com : oFZVkvXHOBvYdR :
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
No KYC Online Casino Guide Benefits Risks and How It Works (4) ​শোক সংবাদ ​ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর ডেপুটি ডিরেক্টর Dipu Hafizur Rahman-এর মা কিছুক্ষণ আগে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ​দৈনিক বরিশাল বুলেটিন পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ​ বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে মাসিক সভায় দোয়া কামনা  বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির নতুন কমিটির সভাপতি ভিপি দুলাল সাধারণ সম্পাদক উজ্জ্বল ও সাংগঠনিক পদে জিয়াউল হক সুমন গলাচিপায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, দেড় শতাধিক রোগী সেবা পেলেন পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর হাস পাতালে ভতি। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত। পটুয়াখালীর কুয়াকাটা পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে নাজেহাল গ্রাহক। Understanding bookmakers apps not on gamstop and how they work

ঝালকাঠিতে দেশ বাংলা ফাউন্ডেশনের মাধ্যমে পরিবার পরিকল্পনা সামগ্রী বিতরণ।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ অগাস্ট, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

ঝালকাঠিতে দেশ বাংলা ফাউন্ডেশনের মাধ্যমে পরিবার পরিকল্পনা সামগ্রী বিতরণ

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:
ঝালকাঠিতে তৃণমূল পর্যায়ে পরিবার পরিকল্পনা সেবা সহজলভ্য করার লক্ষ্যে দেশ বাংলা ফাউন্ডেশনের মাধ্যমে গর্ভনিরোধক সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সকালে ঝালকাঠি সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে প্রদত্ত গর্ভনিরোধক সামগ্রী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সক্ষম দম্পতিদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের মাঝে বিতরণ করা হয়।

দেশ বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান এসএম মিজানুর রহমান ফাউন্ডেশনের অফিস কনফারেন্স রুমে স্বাস্থ্যকর্মীদের হাতে এসব সামগ্রী তুলে দেন। এ সময় ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

ফাউন্ডেশন সূত্রে জানা যায়, এ উদ্যোগের মাধ্যমে তৃণমূল পর্যায়ে পরিবার পরিকল্পনা সেবা সহজলভ্য করা এবং দম্পতিদের প্রয়োজন অনুযায়ী নিরাপদ ও সচেতন পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

দেশ বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা ও সামাজিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। ফাউন্ডেশনের মাধ্যমে স্বল্পমূল্যে দরিদ্র, অসহায় ও মেহনতি মানুষের জন্য আধুনিক ও উন্নতমানের চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।

দেশ বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান এসএম মিজানুর রহমান বলেন, “মানবসেবার উদ্দেশ্যেই আমি এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছি। আল্লাহর কাছে শুকরিয়া, আমি এ কাজে সফল হতে পেরেছি। মানুষ এখান থেকে চিকিৎসাসেবা ও পরিবার পরিকল্পনা বিষয়ে সহযোগিতা পাচ্ছেন। আশা করি, ভবিষ্যতে আরও বড় পরিসরে মানুষের সেবা করার সুযোগ সৃষ্টি হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট