1. MdNadimSharif@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. MehadiHasanRussell@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  3. MizanurRahmanMubin@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কীর্তিপাশায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী মুন্না নলছিটিতে সাঁকো ভেঙে ৩০ পরিবারের যাতায়াত বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী ঝালকাঠিতে ৯ বছরের জমি বিরোধ, ভাঙচুর ও দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ নলছিটিতে মা ইলিশ রক্ষা অভিযানের স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮। বরিশালে ইমা–ইসতিয়াকের বিবাহোত্তর সংবর্ধনা, উপস্থিত ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ৫নং সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু হনিফ, অগ্রাধিকার দিতে চান মাদকমুক্ত সমাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন। ঝালকাঠিতে সাংবাদিকের বাড়িতে সিঁধ কেটে চুরি, দুই মাস আগে হুমকি পাওয়ার অভিযোগ ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্য সচিব জুবায়ের তালুকদার মিশকাতকে অভিনন্দন

রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের ৪ শিক্ষার্থী পেলেন জিপিএ-৫ অর্জনের সম্মাননা।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

 

রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের ৪ শিক্ষার্থী পেলেন জিপিএ-৫ অর্জনের সম্মাননা

ঝালকাঠি প্রতিনিধি:

গত বছরের এইচএসসি (বিএমটি) পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের চার শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট ২০২৬) বেলা ১১টায় আয়োজিত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত চার পরীক্ষার্থীদের জন্য সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন ঝালকাঠি উপজেলা শিক্ষা কর্মকর্তা জনাব এ.কে.এম হারুন অর রশিদ।

শিক্ষার্থীদের পক্ষে গৌরবের সঙ্গে সম্মাননা ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের উপাধ্যক্ষ, বিশিষ্ট সাংবাদিক ও ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রমজানকাঠি গ্রামের কৃতি সন্তান ও বিশিষ্ট সমাজসেবক মো. এমদাদুল হক সুমন মোল্লা।

চার শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জনে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আনন্দের বিরাজ করছে । সংশ্লিষ্টরা বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য শুধু কলেজের জন্যই গর্বের নয়, বরং এলাকার অন্যান্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে।

কলেজ কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের শিক্ষার্থীরা কৃতিত্বের ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষা ও কর্মজীবনে সুনাম অর্জন করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট