
নলছিটিতে দুই সন্তানের মায়ের সঙ্গে কথিত পরকীয়া, শাশুড়ির হাতে ধরা পড়ার অভিযোগ
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের টাকবাজার সংলগ্ন পূর্ব সৈয়র গ্রামে দুই সন্তানের এক মায়ের সঙ্গে কথিত অনৈতিক সম্পর্কের অভিযোগে এক যুবককে শাশুড়ির হাতে ধরা পড়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর ওই যুবক এলাকা ছেড়ে চলে গেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৩ আগস্ট বৃহস্পতিবার রাত আনুমানিক ১টার দিকে পূর্ব সৈয়র গ্রামের জাহাঙ্গীরের ছেলে পারভেজের সঙ্গে একই বাড়ির জালালের স্ত্রী ছুইটির কথিত অনৈতিক সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে। ওই নারীর স্বামী বর্তমানে প্রবাসে অবস্থান করছেন বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, ওই রাতে শাশুড়ি পুত্রবধূকে ডাক দিলে তার নাতি কান্নাকাটি করছিল। পরে পুত্রবধূর ঘরে আলো জ্বালিয়ে তিনি দেখতে পান, পারভেজ ও তার পুত্রবধূ একই বিছানায় অবস্থান করছেন। এ সময় বিষয়টি দেখে ফেললে শাশুড়ি চিৎকার শুরু করেন।
স্থানীয়দের দাবি, ওই সময় পারভেজ শাশুড়ির মুখ চেপে ধরেন এবং তাকে গলাটিপে মেরে ফেলার চেস্টা চালায়। পরে শাশুড়ির চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে পারভেজ সেখান থেকে সরে গিয়ে নিজের ঘরে চলে যান বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পর পারভেজ বাড়ি থেকে চলে যান বলে স্থানীয়রা জানান। পরদিন স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যসহ কয়েকজন বিষয়টি জানতে ওই বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তার পরিবারের পক্ষ থেকেও পারভেজ বাড়িতে নেই বলে জানানো হয়।
এ বিষয় প্রত্যক্ষদর্শী শাশুড়ি বলেন পারভেজ আমার মুখ চেপে ধরেপরে গলা চেপেধরে আমাকে মেরে ফেলতে চাইছিল ডাকচিৎকার শুনে বাড়ির লোকজন তাৎক্ষণিক আমাকে উদ্ধার করে। আমি এর বিচার চাই।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, পরবর্তীতে পার্শ্ববর্তী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মাহবুব হাওলাদার বিষয়টি দেখবেন এবং পারভেজকে ফিরিয়ে এনে স্থানীয়ভাবে বিচার করার কথা জানান। তবে ঘটনার পর বেশ কিছুদিন পার হলেও অভিযুক্ত যুবককে এলাকায় ফিরিয়ে এনে কোনো বিচার করা হয়নি বলে স্থানীয়দের অভিযোগ।
এদিকে, ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে। স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তারা নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ব্যক্তিদের মাধ্যমে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।
এ ঘটনায় সালিশের দায়িত্ব পাওয়া মাহবুব হাওলাদার জানান আমি তাহার অভিভাবকদের একাধিকবার বলা সত্বেও পারভেজকে এখন পর্যন্ত হাজির করাননি।
স্থানীয় বাসিন্দারা বলেন,
পারভেজ এর বিরুদ্ধে এভাবে আরও একাধিক অভিযোগ রয়েছে। “আমরা এ ঘটনার সুষ্ঠু ও কঠোর বিচার চাই। ভবিষ্যতে যাতে কেউ এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর সাহস না পায়, সে জন্য নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।”