
সাবেক ডিসি সারোয়ার আলমের পথে সিলেটের বর্তমান ডিসি: ১৫ আগস্ট প্রকাশ্যে গণনা হবে শাহজালাল মাজারের দানের টাকা।
সাবেক ডিসি সারোয়ার আলমের পথে সিলেটের বর্তমান ডিসি: ১৫ আগস্ট প্রকাশ্যে গণনা হবে শাহজালাল মাজারের দানের টাকা।
স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাবেক জেলা প্রশাসক (ডিসি) সারোয়ার আলমের দেখানো দৃষ্টান্তেই যেন হাঁটলেন সিলেটের বর্তমান ডিসি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। দীর্ঘ প্রায় এক মাস পর হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবক্সের টাকা আবারও জনসমক্ষে গণনা করা হতে যাচ্ছে। আগামী ১৫ আগস্ট (শনিবার) প্রকাশ্যে এই অর্থ গণনার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, মাজারের পরিচালনা ব্যবস্থা এবং দান-অনুদান ব্যবস্থাপনায় শতভাগ স্বচ্ছতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণত মাজারের দানবক্সগুলো নিয়মিত ব্যবধানে খোলা হয়, তবে প্রকাশ্যে সাধারণ মানুষ ও সংবাদকর্মীদের সামনে টাকা গণনার ফলে পুরো প্রক্রিয়ায় নতুন করে আস্থা তৈরি হয়েছে।

এর আগে সাবেক ডিসি সারোয়ার আলম মাজারের দানবক্সের টাকা প্রকাশ্যে গণনার বিশেষ উদ্যোগ নিয়ে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন। বর্তমান জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনও সেই ইতিবাচক ধারাবাহিকতা বজায় রাখার সিদ্ধান্ত নেওয়ায় সাধারণ মানুষ ও স্থানীয়দের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।
১৫ আগস্ট সকালে মাজার প্রাঙ্গণে সংশ্লিষ্ট কর্মকর্তা, মাজার কমিটির প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দানবক্সগুলো খোলা হবে এবং সংগৃহীত সমুদয় অর্থ গণনা শেষে নির্দিষ্ট ব্যাংকে জমা করা হবে।