
নলছিটিতে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মোনাজাত
নলছিটি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বাদ আসর নলছিটি হাইস্কুল জামে মসজিদে উপজেলা বিএনপির উদ্যোগে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মুফতি হানযালা।
দোয়া মোনাজাতে নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী, সাংগঠনিক সম্পাদক মাসুম শরীফ, পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব পলাশ সজ্জন, পৌর যুবদলের আহ্বায়ক রুস্তম শরীফ, সদস্য সচিব সালাউদ্দিন রাজন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান সুমন ও সদস্য সচিব সোহেল খানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এসময় আরও উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আদিফ হাসান, যুগ্ম আহ্বায়ক ফরিদ হোসেন হিরা, আবদুল্লাহ আলিফুল রনি, আদনান রুবেল, কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাতুল সিকদার, উপজেলা শ্রমিকদলের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মশিউর রহমান শিমুল, সাংগঠনিক সম্পাদক শাহাফরিদ, পৌর শ্রমিকদলের সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক নুরুজ্জামান শামিম, কৃষকদলের পৌর সভাপতি শহিদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক হেলাল সিকদারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া ও মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোসহ সকল মৃত কবরবাসীর রুহের মাগফিরাত এবং দেশ ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।