1. 72UrPrHAN5C0mF@gmail.com : 72UrPrHAN5C0mF :
  2. : lf_T0njkaifdsPr :
  3. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. oFZVkvXHOBvYdR@gmail.com : oFZVkvXHOBvYdR :
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
No KYC Online Casino Guide Benefits Risks and How It Works (4) ​শোক সংবাদ ​ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর ডেপুটি ডিরেক্টর Dipu Hafizur Rahman-এর মা কিছুক্ষণ আগে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ​দৈনিক বরিশাল বুলেটিন পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ​ বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে মাসিক সভায় দোয়া কামনা  বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির নতুন কমিটির সভাপতি ভিপি দুলাল সাধারণ সম্পাদক উজ্জ্বল ও সাংগঠনিক পদে জিয়াউল হক সুমন গলাচিপায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, দেড় শতাধিক রোগী সেবা পেলেন পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর হাস পাতালে ভতি। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত। পটুয়াখালীর কুয়াকাটা পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে নাজেহাল গ্রাহক। Understanding bookmakers apps not on gamstop and how they work

গাবখান নদীর অস্তিত্বহীন বাঁধ ও রাস্তা: মহাতপুর গ্রাম রক্ষায় দ্রুত পদক্ষেপের দাবিতে এলাকাবাসীর আর্তনাদ।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৫ অগাস্ট, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

গাবখান নদীর অস্তিত্বহীন বাঁধ ও রাস্তা: মহাতপুর গ্রাম রক্ষায় দ্রুত পদক্ষেপের দাবিতে এলাকাবাসীর আর্তনাদ

ঝালকাঠি জেলা প্রতিনিধি :- ঝালকাঠি সদর উপজেলার মহাতপুর মৌজায় গাবখান নদীর উত্তর পাড়ে প্রতিরক্ষা বাঁধ (ভেরি) ও স্থানীয় জনসাধারণের চলাচলের প্রধান রাস্তাটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙ্গনের তীব্রতা এতটাই প্রকট যে, রাস্তা ও বাঁধের অনেক অংশ বর্তমানে অস্তিত্বহীন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে মহাতপুর গ্রামের সাধারণ মানুষ ও কৃষকরা চরম আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে জীবন যাপন করছে।
সরেজমিন পরিস্থিতি:
দীর্ঘদিন ধরে চলা নদী ভাঙ্গন ও নদী থেকে যে জাহাজ চলাচল করে তাহার গতি ও ঢেউয়ের তীব্রতায় নদীর মূল ভেরি ক্ষতিগ্রস্ত ফলে মহাতপুর গ্রামের মূল ভূখণ্ডের সাথে যোগাযোগের একমাত্র রাস্তাটি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভেরি বা বাঁধটির বড় অংশ নদী গর্ভে তলিয়ে যাওয়ায় জোয়ারের পানি এখন সরাসরি কৃষিজমি ও বসতবাড়িতে প্রবেশ করছে। ফলে কৃষকরা তাদের কৃষি জমি হারানোর পাশাপাশি ঘরবাড়ি হারানোর হুমকিতে রয়েছেন।
গ্রামবাসীর বক্তব্য:
ভুক্তভোগী এলাকা বাসীরা বলেন, “আমাদের চলাচলের একমাত্র রাস্তাটি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে সুতরাং রাস্তাটি বিলীন হয়ে যাওয়ায় আমরা অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে নিয়ে যেতে পারি না। যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ায় আমাদের কৃষি পণ্যের ন্যায্য দাম পাই না, বইতে হচ্ছে ঋণের বোঝা। নদীর ভেড়ি বাধের ব্যাবস্থা কোন কোন ভেঙ্গে যাওয়ায় আমাদের ফসলে জমিতে সরাসরি নদীর পানি অতিরিক্ত প্রবেশ করায় ফসল ডুবে যাচ্ছে তার সাথে নদীতে থাকা কচুরিপানা জমিতে ঢুকে যাচ্ছে যার ফলে আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা আমাদের সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হওয়ার পথে। এভাবে চলতে থাকলে বর্ষা মৌসুমে গ্রামটি পুরোপুরি নদীগর্ভে বিলীন হয়ে যাবে।”
জরুরি দাবি:
মহাতপুর গ্রামবাসীর জানমাল ও কৃষি জমি রক্ষায় তারা স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের (BWDB)কাছে নিম্নলিখিত দাবি জানিয়েছেন:
১. জরুরী ভিত্তিতে টিম গঠন করে সরজমিন পরিদর্শন করা।
২. জরুরি ভিত্তিতে ভাঙ্গন স্থানে শক্তিশালী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা।
৩. বিলীন হয়ে যাওয়া রাস্তা ও বাঁধ দ্রুত মেরামত করে জনদুর্ভোগ লাঘব করা।
৪. স্থায়ী প্রতিরক্ষা দেয়াল বা ব্লক স্থাপনের মাধ্যমে গ্রামটিকে রক্ষা করা।
​নদী ভাঙ্গনের এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ একান্ত কাম্য। অন্যথায়, গাবখান নদীর গ্রাসে মহাতপুর গ্রামের কৃষকের কৃষি জমি ও ঘরবাড়ি ছেড়ে যেতে হবে আশঙ্কা করছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট