নলছিটিতে তামাক নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তবায়নে
স্থানীয় সরকারের সাথে (পৌরসভা)অংশ গ্রহন মূলক কর্মশালা অনুষ্ঠিত
নলছিটি প্রতিনিধি:
নলছিটি মডেল সোসাইটি ও গ্রাম বাংলা উন্নয়ন কমিটির আয়োজনে তামাক নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তবায়নের জন্য স্থানীয় সরকারের সাথে (পৌরসভা) অংশ গ্রহন মূলক কর্মশালা বৃহস্পতিবার (১৩ আগস্ট ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার প্রতীক কুমার কুন্ডু।এতে সভাপতিত্ব করেন নলছিটি মডেল সোসাইটি'র নির্বাহী পরিচালক মো: খলিলুর রহমান মৃধা।বিশেষ অতিথির বক্তব্য রাখেন নলছিটি থানার ওসি তদন্ত মো:বেলায়েত হোসেন।
এ ছাড়াও বক্তব্য রাখেন,নলছিটি পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর ( ভারপ্রাপ্ত)মো: কাইয়ুম, প্রধান সহকারী (ভারপ্রাপ্ত )মো: মিরাজ হাসান প্রমূখ।উন্মুক্ত আলোচনায় অংশ নেন তামাক বিরোধী সংগঠনের প্রতিনিধি
নলছিটি মডেল সোসাইটির প্রকল্প কর্মকর্তা মেহেরুন্নেসা,পৌরসভার সহকারী কর আদায়কারী মো: নাসির হোছাইন তালুকদার, পৌর নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসাব রক্ষক (ভারপ্রাপ্ত) সন্ধা রানী প্রমূখ।
প্রধান অতিথি প্রতীক কুমার কুন্ডু বলেন,এখন থেকে তামাক নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। ওসি তদন্ত মো: বেলায়েত হোসেন বলেন, কোথাও কোন মাদক সেবনকারী ও মাদক ব্যাবসায়ীদের দেখলে পুলিশ প্রশাসনকে জানাবেন।আমরা হার্ড লাইনে আছি।##