1. MdNadimSharif@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. MehadiHasanRussell@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  3. MizanurRahmanMubin@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নলছিটিতে সাঁকো ভেঙে ৩০ পরিবারের যাতায়াত বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী ঝালকাঠিতে ৯ বছরের জমি বিরোধ, ভাঙচুর ও দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ নলছিটিতে মা ইলিশ রক্ষা অভিযানের স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮। বরিশালে ইমা–ইসতিয়াকের বিবাহোত্তর সংবর্ধনা, উপস্থিত ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ৫নং সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু হনিফ, অগ্রাধিকার দিতে চান মাদকমুক্ত সমাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন। ঝালকাঠিতে সাংবাদিকের বাড়িতে সিঁধ কেটে চুরি, দুই মাস আগে হুমকি পাওয়ার অভিযোগ ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্য সচিব জুবায়ের তালুকদার মিশকাতকে অভিনন্দন বিধবা কার্ড চালু হলে এমপির বউ সবার আগে চাইবে: হাসনাত আবদুল্লাহ

নলছিটিতে বিরোধীয় জমির গাছ উপড়ে ফেলার অভিযোগ, থানায় লিখিত এজাহার।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

 

নলছিটিতে বিরোধীয় জমির গাছ উপড়ে ফেলার অভিযোগ, থানায় লিখিত এজাহার

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে রোপণকৃত গাছের চারা উপড়ে ফেলে নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভূক্তভোগী বৃদ্ধা মোসাঃ শেফালী বেগম (৬০) বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে নলছিটি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সুবিদপুর গ্রামের মৃত খালেক হাওলাদারের স্ত্রী শেফালী বেগমের সাথে বিবাদী মোঃ জুয়েল হাওলাদার (৩৫), মোঃ মজিবর হাওলাদার (৬০), মোসাঃ মুকুল বেগম (৫০), মোসাঃ কলি বেগম (২৬) ও স্বর্ণা বেগম (২০)-এর দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।
এরই জেরে গত ০৬ আগস্ট ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৫:০০ ঘটিকার সময় বিবাদীরা বাদীর বাড়ির সামনের জমিতে রোপণকৃত বিভিন্ন প্রজাতির গাছের চারা উপড়ে ও ভেঙে ফেলে। এতে আনুমানিক ২০,০০০ (বিশ হাজার) টাকার ক্ষতিসাধন হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
বাদী শেফালী বেগম জানান, গাছ কাটায় বাধা দিলে বিবাদীরা তাকে মারধর করতে উদ্যত হয় এবং নানা ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। বিবাদীদের অত্যাচারে তিনি অতিষ্ঠ এবং তারা গায়ের জোরে তার জমি দখলের চেষ্টা করছে।
এ বিষয়ে নলছিটি থানায় লিখিত অভিযোগ প্রদান করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট