1. 72UrPrHAN5C0mF@gmail.com : 72UrPrHAN5C0mF :
  2. : lf_T0njkaifdsPr :
  3. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. oFZVkvXHOBvYdR@gmail.com : oFZVkvXHOBvYdR :
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
No KYC Online Casino Guide Benefits Risks and How It Works (4) ​শোক সংবাদ ​ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর ডেপুটি ডিরেক্টর Dipu Hafizur Rahman-এর মা কিছুক্ষণ আগে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ​দৈনিক বরিশাল বুলেটিন পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ​ বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে মাসিক সভায় দোয়া কামনা  বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির নতুন কমিটির সভাপতি ভিপি দুলাল সাধারণ সম্পাদক উজ্জ্বল ও সাংগঠনিক পদে জিয়াউল হক সুমন গলাচিপায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, দেড় শতাধিক রোগী সেবা পেলেন পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর হাস পাতালে ভতি। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত। পটুয়াখালীর কুয়াকাটা পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে নাজেহাল গ্রাহক। Understanding bookmakers apps not on gamstop and how they work

জুলাই শহীদ শ্রাবণের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে বরিশালে দোয়া মাহফিল।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ অগাস্ট, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

 

জুলাই শহীদ শ্রাবণের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে বরিশালে দোয়া মাহফিল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে শহীদ হওয়া পরিবেশ কর্মী ইশতিয়াক আহমেদ শ্রাবণের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট ) বরিশালে ইয়ুথনেট গ্লোবালের সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। শহীদ শ্রাবণ ইয়ুথনেট গ্লোবাল ফেনী ইউনিটের সদস্য হিসেবে সক্রিয় ছিলেন।

২০২৪ সালের ৪ আগস্ট ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নেওয়ার সময় সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন শ্রাবণ। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর আত্মত্যাগ ন্যায়বিচার, বৈষম্যহীন সমাজ এবং তরুণদের অংশগ্রহণের আকাঙ্ক্ষার এক স্মরণীয় প্রতীক হয়ে আছে।

দোয়া অনুষ্ঠানে শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মিলাদ পরিচালনা করেন হাফেজ ক্বারী মাওলানা মোহাম্মদ আবদুল মান্নান।

এ সময় ইয়ুথনেট গ্লোবালের বিভিন্ন পর্যায়ের সদস্য ও সহকর্মীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি শহীদ শ্রাবণের পরিবারের সদস্যদের শান্তি, ধৈর্য ও কল্যাণ কামনা করা হয়।

অনুষ্ঠানে বক্তারা শ্রাবণের মানবিক গুণ, তরুণ নেতৃত্ব এবং সমাজ পরিবর্তনের প্রতি তাঁর অঙ্গীকারের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, তাঁর সাহস, মানবিকতা ও ন্যায়ের প্রতি অঙ্গীকার নতুন প্রজন্মকে ভবিষ্যতেও অনুপ্রেরণা জোগাবে।

ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান বলেন, “শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের আত্মত্যাগ আমাদের জন্য দায়িত্ববোধ, সাহস ও দেশপ্রেমের এক অনন্য উদাহরণ। তাঁর স্বপ্ন ছিল একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ। আমরা তাঁর সেই স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয়ে তরুণদের নিয়ে কাজ করে যাব।”

ইয়ুথনেট গ্লোবালের সাধারণ সম্পাদক আরিফুর রহমান শুভ বলেন, “শ্রাবণ শুধু একজন সহযোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন স্বপ্নবাজ, দায়িত্বশীল ও মানবিক একজন তরুণ। তাঁর স্মৃতি আমাদের প্রতিটি উদ্যোগে অনুপ্রেরণা জোগায়। আমরা বিশ্বাস করি, তাঁর আদর্শ নতুন প্রজন্মকে সমাজ পরিবর্তনের পথে এগিয়ে যেতে শক্তি দেবে।”

ইয়ুথনেট গ্লোবালের পরিবেশগত ন্যায়বিচার ও টেকসই উন্নয়ন বিষয়ক সমন্বয়কারী মোহাইমিনুল ইসলাম জিপাত বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তরুণদের ভূমিকা ও আত্মত্যাগ দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের স্মৃতি ও তাঁর আদর্শ তরুণ প্রজন্মকে ন্যায়, সমতা এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার পথে অনুপ্রেরণা জোগাবে।”

অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা বলেন, শ্রাবণের স্বপ্ন ও মূল্যবোধ ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়ার কাজ অব্যাহত রাখবে ইয়ুথনেট গ্লোবাল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট