
উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ে ‘যুব সৃজনশীল সমাধান অনুসন্ধান কর্মশালা’ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
ঝালকাঠির উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের ইয়ুথ ক্লাইমেট ক্লাবের ৩০ জন সদস্যকে নিয়ে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘যুব সৃজনশীল সমাধান অনুসন্ধান’ শীর্ষক কর্মশালা।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, এর ফলে সৃষ্ট সামাজিক সংঘাত এবং এসব সমস্যার সম্ভাব্য সমাধান নিয়ে এই কর্মশালায় বিস্তারিত আলোচনা করা হয়। তাত্ত্বিক বিষয়গুলো শেখার পাশাপাশি শিক্ষার্থীরা দলীয় কার্যক্রমের মাধ্যমে জলবায়ু সংকট মোকাবিলায় নিজেদের বিভিন্ন সৃজনশীল ও বাস্তবসম্মত সমাধান তুলে ধরে। 🌍
আয়োজকদের সূত্রে জানা যায়, এই আয়োজনটি ‘Youth Climate Action for Peace’ উদ্যোগের দ্বিতীয় কর্মশালা। জলবায়ু সংকট মোকাবিলায় তরুণ শিক্ষার্থীদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, সৃজনশীল চিন্তা এবং শান্তিপূর্ণ উপায়ে সমাধান তৈরির সক্ষমতা বৃদ্ধি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।